Prashant Kishor: RJD-র লণ্ঠন থেকে কেরোসিন বেরোচ্ছে! বিহার বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষ কে, কী বলছেন পিকে
Prashant Kishor: দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ নিয়ে চূড়ান্ত ব্যস্ততা প্রশান্ত কিশোরের। জেলায় জেলায় সভাপতি থেকে সহ সভাপতি নির্বাচন চলছে। পশ্চিম চম্পারণ থেকে শুরু হওয়া পদযাত্রা প্রায় দুই বছর পরে সুপল পৌঁছতে চলেছে। দুই বছরের জন সুরাজ যাত্রার পরে আগামী ২ অক্টোবর নিজের দল গঠন করতে চলেছেন প্রশান্ত কিশোর। ইতিমধ্যে জন সূরাজ যাত্রার সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় প্রস্তুতি বৈঠক সারছেন।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এনডিএ এবং মহাজোটও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিহারের লড়াই নীতীশ-বিজেপির এনডিএ এবং বাম-কংগ্রেসে-লালুর মহাজোটের মধ্যেই হয়ে এসেছে গত কয়েকবছর ধরে। তবে সামনের বিধানসভা নির্বাচনে তার পরিবর্তন হতে চলেছে। প্রশান্ত কিশোরের দল অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।

প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিহারের ২৪৩ আসনের সবকটিতেই তাঁর দল প্রার্থী দেবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে কার কার মধ্যে লড়াই হবে।
- প্রশান্ত কিশোরের দাবি
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রশান্ত কিশোর দাবি করেছেন, এবারের বিহার বিধানসভা নির্বাচনে জন সুরাজের সঙ্গে এনডিএ-র সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। এক্ষেত্রে আরজেডির নেতৃত্বাধীন মহাজোট কোনও ফ্যাক্টর হবে না। নির্বাচনে জন সুরাজই জিতবে বলেও দাবি তাঁর।
- প্রশান্ত কিশোরের প্রশ্ন
কারণ হিসেবে প্রশান্ত কিশোর বলেছেন, এনডিএ-র অন্যতম বড় শরিক নীতীশ কুমারের জেডিইউ। প্রশান্ত কিশোরের দাবি অনুযায়ী, জেডিইউ-এর টায়ার ইতিমধ্যেই পাংচার হয়ে গিয়েছে। যে দু-চারটে ছোট দল রয়েছে, তাদেরকে নিয়ে বিজেপি কতটা এগোতে পারবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রশান্ত কিশোর।
- কেন আরজেডি প্রতিদ্বন্দ্বী নয়
কেন আরজেডি প্রতিদ্বন্দ্বী নয় সেই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোরের পাল্টা প্রশ্ন, বিহারে আরজেডি কবে একা নির্বাচনে জয়ী হয়েছে? ১৯৯৫-এর পর থেকে আরজেডির সঙ্গে কংগ্রেসের জোট রয়েছে। তারপর জোট হয়েছে জেডিইউয়ের সঙ্গে।
প্রশান্ত কিশোর বলেছেন, ২০১০ সালে আরজেডি ২২ টি আসন জিতেছিল। তাঁর দাবি, চিরাগ পাসোয়ান যদি গত নির্বাচনে না দাঁড়াত, তাহলে আরজেডি ৩২-৩৩টি আসনে নেমে যেতো। তিনি কটাক্ষ করে বলেছেন, আরজেডির লণ্ঠন থেকে কেরোসিন তেল অর্থাৎ মুসলিম সমাজ দ্রুত বেরিয়ে যাচ্ছে। যে কারণে আগামী বিধানসভা নির্বাচনে শুধু আরজেডি নয়, বিজেপিও অহংকার ভেঙে যাবে এবং জন সুরাজ সরকার গঠন করতে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications