চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রণব, বেড়েছে মস্কিষ্কে রক্তক্ষরণ, অত্যন্ত সংকটজনক, উদ্বেগে পরিবার
চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রণব, বেড়েছে মস্কিষ্কে রক্তক্ষরণ, অত্যন্ত সংকটজনক, উদ্বেগে পরিবার
আরও সংকটজনক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বুধবার তাঁর শারিরীক অবস্থার আরও অবনতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। মস্তিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। এই নিয়ে উদ্বেগে রয়েছে গোটা পরিবার।

অত্যন্ত সংকটজনক প্রণব
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। মস্কিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। এখনও ভেন্টিলেটরে রয়েছেন তিনি। উগ্বেগে রয়েছে তাঁর গোটা পরিবার।

করোনা আক্রান্ত প্রণব
অস্ত্রোপচারের আগে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছেল। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। সেই খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পরেও মস্কিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতির। তারপর থেকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ
করোনা পরিস্থিতির মধ্যেই প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে শুরু হয়েছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। এছাড়াও মহিষাদল, আমলা এবং হাওড়াতেও প্রণবের মঙ্গল কামনায় চলছে পুজো, প্রার্থনা। বীরভূমের মিরাটিতে উদ্বেগে বাসিন্দারা।

আরোগ্য কামনায় ফোন রাজনৈতিক নেতাদের
প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খবর নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়াও অধীর রঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তী সহ একাধিক রাজনৈতিক নেতা প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications