দ্বিতীয়বার গোয়ার মসনদে প্রমোদ সাওয়ন্ত, প্রধানমন্ত্রী মোদী এবং শাহের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ
দ্বিতীয়বার গোয়ার মসনদে প্রমোদ সাওয়ন্ত, প্রধানমন্ত্রী মোদী এবং শাহের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী পদে শপথ
গোয়ার মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন প্রমোদ সাওয়ন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতেই শপথ বাক্য পাঠ করেন তিনি। গোয়ার তেলিগাঁওয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে গোয়া নিয়ে সংকটে ছিল বিজেপি। ভোট সমীক্ষায় গোয়া বিধানসভায় ত্রিশঙ্কু ফলাফলের কথা বলা হয়েছিল। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। কারণ ভোটের আগে থেকে বিজেপির অন্দরে প্রবল দ্বন্দ্ব শুরু হয়েছিল। মনোহর পরিকরের ছেলেকে পানািজতে টিকিট দেওয়া নিয়ে প্রবল দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। ভোটের ফলাফল প্রকাশের দিন প্রথম দিকে অনেকটাই পিছিয়ে ছিলেন প্রমোদ সাওয়ান্ত। তারপরেই দুপুরের পর থেকে ফলাফল ঘুরতে শুরু করে। ধীরে ধীরে প্রমোদ সাওয়ান্তের ভোট বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন প্রমোদ সাওয়ান্ত।
সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক রাজনৈতির ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন প্রমোদ সাওয়ান্তের শপথ গ্রহন অনুষ্ঠানে। প্রথমের দিকে প্রমোদ সাওয়ান্তকে এই মুখ্যমন্ত্রী পদে রাখা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত প্রমোদ সাওয়ান্তেই আস্থা রাখেন মোদীরা। সেকারণেই গোয়ার মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির বড় নেতারা। গোয়াতে ক্ষমতা ধরে রাখতে পেরে সপ্তম সুরে কথা বলছে বিজেপি।
২০২৪ লোকসভা ভোটের আগে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল। চার রাজ্যে বিজেপির জয় নতুন করে উদ্দিপনা যুগিয়েছে। সেকারণে উত্তরাখণ্ড থেকে উত্তর প্রদেশ। এবং গোয়া সব জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Click it and Unblock the Notifications