প্রয়াত গায়ক শানের মা, শেষ শ্রদ্ধা জানালেন বলিউডের একাধিক তারকা
প্রয়াত গায়ক শানের মা, শেষ শ্রদ্ধা জানালেন বলিউডের একাধিক তারকা
জনপ্রিয় সঙ্গীত শিল্পী–সুরকার শানের মা সোনালী মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার শিল্পী নিজে এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন। ৪৯ বছরের গায়ক তাঁর ইনস্টাগ্রামে পারিবারিক বিবৃতি শেয়ার করে জানিয়েছেন যে তাঁর মা 'শান্তিপূর্ণভাবে ঘুমের মধ্যেই’ মারা গিয়েছেন।

পারিবারিক বিবৃতিতে প্রকাশ মায়ের মৃত্যু
শান তাঁর পারিবারিক বিবৃতিতে বলেছেন, 'আমাদের মা শ্রীমতি সোনালী মুখেপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এটা হৃদয় বিদারক। ঘুমের মধ্যেই তিনি শান্তিতে মারা গিয়েছেন।' এই বিবৃতিতে শানের স্ত্রী রাধিকা, বোন সাগরিকা ও তাঁর স্বমী মার্টিনের সই রয়েছে।

মায়ের জন্য আবেগপ্রবণ শান
মায়ের কথা স্মরণ করে শান জানিয়েছেন যে তিনি খুবই উদার আত্মা, দারুণ মানুষ ও স্নেহময় মা ছিলেন। 'তনহা দিল' গায়ক শান লেখেন, 'আমাদের সকলের কাছে এটা খুব বড় ক্ষতি। যাইহোক আমরা চেষ্টা করছি শেষ বিদায় জানানোর তাঁকে, আমাদের মাথায় কোভিড বিধি-নিষেধের কথাও রাখতে হবে। তাঁকে আপনার প্রার্থনায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।'
|
কৈলাস খের প্রথম জানান
বৃহস্পতিবার শানের মা মারা যাওয়ার খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় গায়ক কৈলাশ খেরই দেন এবং তিনি শানের মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 'বড় ভাই শানের মা মারা গিয়েছেন। ঈশ্বরের কাছে বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তিন লোকের অধিপতি ভগবান শিবের কাছে প্রার্থনা করছি যেন আমাদের ভাই শানের পরিবার যেন এই দুঃখ সহ্য করার ক্ষমতা পায়।'

বলিউড তারকাদের শ্রদ্ধাজ্ঞাপন
অনেক বলিউড তারকাই শানের মায়ের মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। অভিনেতা টাইগার শ্রফ লিখেছেন, 'আপনার পরিবারের প্রতি সমবেদনা স্যার। তিনি যেখানেই আছে সুস্থ ও খুশিতে আছেন।' গায়ক অভিজিৎ ভট্টাচার্য লিখেছেন, 'আমি কখনই ভুলব না তিনি যখনই সম্ভব হতো আমার কনসার্টে আসতেন, তাঁর সন্তানদের বড় করতে দেখেছি, প্রিয় শান আজকে তুমি যে জায়গায় রয়েছে মা তোমাকে কুর্নিশ।' গায়িকা আকৃতি কক্কর পোস্ট করে লেখেন, 'আমার ভাষা নেই। তাঁর হাসতে থাকা মুখ আমার মন থেকে যাচ্ছে আ। তাঁর নিঃস্বার্থ ভালোবাসা কখনও ভোলার নয় এবং তাঁর উপস্থিতির অভাব বোধ করব। আমি খুব দুঃখিত'। ধ্রুপদ সঙ্গীতকার আয়ান আলি পোস্ট করেছেন, 'এম শান্তি। তাঁর আত্মার জন্য প্রার্থনা করছি এবং আমার ভালোবাসা পাঠালাম শান ও তাঁর পরিবারকে।'
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications