মহারাষ্ট্রে কি ফের রাজনৈতিক সংকট? মুখ্যমন্ত্রীর 'অনুপস্থিতি'তে অজিত দাদার দলের কর্মসূচি বাতিলে জল্পনা তুঙ্গে

একদিকে দলের সুপ্রিমো শারদ পাওয়ারের আদানি নিয়ে মন্তব্যে বিরোধী শিবিরে ফাটল, অন্যদিকে দলেরই গুরুত্বপূর্ণ নেতা অজিত পাওয়ার হঠাৎই দলের সব কর্মসূচি বাতিল করেছেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি তাঁর অফিসিয়াল কনভয়ও ত্যাগ করেছেন। এরপরেই মহারাষ্ট্রে ২০১৯-এর মতো রাজনৈতিক সংকটের জল্পনা ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০১৯-এ রাজ্য বিধানসভা নির্বাচনের পরে অজিত পাওয়ায় সন্তর্পণে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে মিলে সরকার গঠন করেছিলেন। যে সরকারের স্থায়িত্ব ছিল মাত্কর ৭২ ঘন্টা। সেই সময় মুখ্যমন্ত্রী থাকা ফড়নবিশ এখন রাজ্যে উপ মুখ্যমন্ত্রী।

অজিত পাওয়ার মহারাষ্ট্র

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার শুক্রবারের পর শনিবারেও নিজের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন। অনেকে মনে করছেন, তাঁর সঙ্গে বেশ কিছু অনুগত বিধায়কও যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে সাতজন বিধায়কের খোঁজ পাওযা যাচ্ছে না বলেও খবর প্রকাশিত হয়েছে।

যদিও এনসিপির তরফ থেকে এই ধরনের জল্পনা উড়িয়ে গেওয়া হয়েছে। বলা হয়েছে, অজিত দাদা পুনেতে রয়েছেন। শনিবারেই তিনি দলের কর্মসূচিতে হাজির থাকতে চলেছেন বলেও দাবি করা হয়েছে এনসিপির তরফে।

দেবেন্দ্র ফড়নবিশ

সম্প্রতি অজিত পাওয়ার মুখে জোট সঙ্গী শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা উদ্ধার ঠাকরের সমালোচনাও শোনা গিয়েছে। তৎপরতা দেখানোর পরিবর্তনে অমনোযোগী ছিলেন বলে, অজিত পাওয়ার বলেছেন, শারদ পাওয়ার-সহ এনসিপির অন্য নেতারা মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রীকে দলের অভ্যন্তরীণ বিদ্রোহ নিয়ে সতর্ক করেছিলেন। প্রসঙ্গত উদ্ধব মন্ত্রিসভায় অজিত পাওয়ার ছিলেন উপমুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে রবিবার প্রথমবারের জন্য অযোধ্যা সফর করতে চলেছেন একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী যেমন রাম লালার কাছে যাবেন, তেমনই তিনি লক্ষ্মণ টিলায় সাধুদের আশীর্বাদও নেবেন। কর্মসূচিতে সরয়ূ নদীর তীরে আরতি দেখাও রয়েছে। শনিবার সন্ধেয় শিন্ডের লখনৌতে পৌঁছনোর কথা রয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের এই অযোধ্যা সফরে সঙ্গে প্রায় পাঁচ বাজার শিবসেনার কর্মী থাকার সম্ভাবনা রয়েছে। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে পারেন। পরের দিন তিনি হেলিকপ্টারে অযোধ্যায় যাবেন বলে জানা গিয়েছে। শিবসেনার দুই নেতা অভিজিৎ আডসুলে এবং নরেশ মাস্কে শিন্ডের সফরের তদারকি করতে ইতিমধ্যেই অযোধ্যায় গিয়েছেন।

একনাথ শিন্ডে

গত বছরের জুনে উদ্ধব সরকারের ক্যাবিনেটমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়কদের বড় অংশ বিদ্রোহ ঘোষণা করে। যার জেরে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি সরকারের পতন হয়। একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহীরা বিজেপির সঙ্গো জোট সরকার তৈরি করে। যেখানে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+