Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাঠানকোটে সেনা ক্যাম্পের কাছেই গ্রেনেড হামলা, এলাকা জুড়ে সতর্কতা

পাঠানকোটের (Pathankot) সেনা ক্যাম্পের (Army Camp) কাছে গ্রেনেড (Grenade) হামলা। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোটর সাইকেলে (Unidentified motorcyclist) এসে এই গ্রেনেড ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকায় সতর্কতা জারি করা

পাঠানকোটের (Pathankot) সেনা ক্যাম্পের (Army Camp) কাছে গ্রেনেড (Grenade) হামলা। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মোটর সাইকেলে (Unidentified motorcyclist) এসে এই গ্রেনেড ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

ত্রিবেণী গেটের কাছে গ্রেনেড হামলা

ত্রিবেণী গেটের কাছে গ্রেনেড হামলা

পাঠানকোটের এসএসপি সুরেন্দ্র লাম্বা জানিয়েছেন, পাঠানকোটের সেনা ক্যাম্পের ত্রিবেণী গেটের কাছে গ্রেনেড হামলার ঘটনাটি ঘটে। পরবর্তী তদব্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় পুলিশ বিস্ফোরণের জায়গা থেকে গ্রেনেডের অংশ বিশেষ উদ্ধার করেছে। তবে এই তদন্ত সম্পর্কে আর কিছু জানাতে অস্বীকার করেছে পুলিশ।

এলাকায় জারি সতর্কতা

এলাকায় জারি সতর্কতা

এদিকে এই হামলার ঘটনার পরেই, জঙ্গি হানার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে এলাকা জুড়ে। এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

 ২০১৬-তে জঙ্গি হামলা

২০১৬-তে জঙ্গি হামলা

এটা উল্লেখ করা যেতে পারে প্রায় ৫ বছর আগে ২০১৬-তে ভারতীয় বিমান বাহিনীর পাঠানকোট এয়ার বেসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। ছয় জঙ্গি ৩০-৩১ ডিসেম্বর, ২০১৫-র রাতে সীমান্ত পেরিয়ে ঢুকেছিল। ২০১৬-র ১ জানুয়ারি জঙ্গিরা প্রথমে জঞ্জাব পুলিশের আধিকারিক সলবিন্দর সিং-এর এসইউভিতে হামলা চালায়। ২ জানুয়ারি জঙ্গিরা হামলা চালায় এয়ার বেসে। সেই হামলা তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও কয়েকজন। সেনাঘাঁটির যে দিকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা ছিল সেদিকেই হামলা চালাতে শুরু করেছিল জঙ্গিরা। তবে সেনা বাহিনীর পোশাকে থাকা আক্রমণকারী জঙ্গিদের নিকেশ করতে থার্মাল ইমেডিং ব্যবহার করে রকেট ছুঁড়তে হয়েছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানদের।

হামলায় ছিল পাকিস্তানের হাত

হামলায় ছিল পাকিস্তানের হাত

হামলায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই মহম্মদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল ভারত। প্রসঙ্গত পাঠানকোটের অবস্থান, ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিমির মধ্যে। জঙ্গি হামলার শিকার হলে ভারত তার জবাব দেবে বলে জানিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+