দ্বিতীয় দিনেও অধরা খালিস্তানি নেতা অমৃতপাল সিং! পঞ্জাব জুড়ে জারি হাই অ্যালার্ট, বন্দিদের পাঠানো হচ্ছে অসমে

শনিবার থেকে ওয়ারিশ পঞ্জাব দে প্রধান অমৃতপাল সিং-এর বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে পঞ্জাব পুলিশ। খালিস্তানি নেতাকে পলাতক ঘোষণার পাশাপাশি তার সহযোগীদের ধরতে চলছে অভিযান। বিক্ষোভ ও হিংসার ঘটনা এড়াতে বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অমৃতমাল সিং-এর পৈতৃক গ্রাম জল্লু খেদাকে দুর্গে পরিণত করা হয়েছে। অন্যদিকে পঞ্জাবে হাই অ্যালার্ট জারির পাশাপাশি প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে।

ঘনিষ্ঠ সহযোগী ও সদস্যদের গ্রেফতার

পঞ্জাব পুলিশ অভিযান চালিয়ে অমৃতপাল সিং-এর সাত ঘনিষ্ঠ সহযোগীকে যেমন গ্রেফতার করেছে, ঠিক তেমনই ওয়ারিশ পঞ্জাব দে সংগঠনের শতাধিক সদস্যকে গ্রেফতার করেছে। অমৃতপাল সিং-এর ধর্মীয় মিছিল খালসা ওয়াহির শুরু হওয়ার আগে পঞ্জাব পুলিশ অভিযান শুরু করে। বিভিন্ন রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের আস্থা তৈরি করতে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ।

বন্দিদের পাঠানো হচ্ছে অসমে

বন্দিদের পাঠানো হচ্ছে অসমে

এদিকে নিরাপত্তার কারণে অমৃতপাল সিং-এর চার সহযোগীকে নিয়ে যাওয়া হয়েছে অসমের ডিব্রুগড়ে। সূত্রের খবর অনুযায়ী, এদিন পঞ্জাব ও অসম পুলিশ এই চারজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, এটা এক রাজ্যের পুলিশকে অপর রাজ্যের সহযোগিতা। তিনি আরও জানিয়েছেন, একবার অসমে গ্রেফতার পরে নিরাপত্তার কারণে কয়েকজনকে বিহারের ভাগলপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

মোবাইল-ইন্টারনেটে নিষেধাজ্ঞা বহাল

অমৃতপাল সিং এবং তার সহযোগীদের ধরতে অভিযানের মধ্যে পঞ্জাব পুলিশ গুরুদাসপুর এবং লুধিয়ানায় ফ্ল্যাগমার্চ করেছে। রাজ্য সরকারের তরফে আপাতত ২০ মার্চ পর্যন্ত মোবাইল ইন্টারনেটের ওপরে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। অমৃতপাল সিং এখনও পলাতক, তাকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।

বেআইনি অস্ত্র রাখায় এফআইআর

এখনও পর্যন্ত অমৃতপাল সিং-এর সহযোগী হিসেবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাইভেট ওয়াকি টকি, কার্তুজ, তলোয়ার। অমৃতপাল সিং-এর পরিত্যক্ত এসইউভি থেকে জার্নাইল সিং ভিন্দ্রেনওয়ালের একটি ছবি, একটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পঞ্জাব পুলিশ। জলন্ধরের শাহকোটের সালেমা গ্রামে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া যায়।

 বিজেপির নিশানায় আপ সরকার

বিজেপির নিশানায় আপ সরকার

পঞ্জাবের বিজেপি নেতা সুনীল জাখর পঞ্জাবে চলা ক্র্যাকডাউন সম্পর্কে আম আদমি পার্টির নেতৃত্বাধীন পঞ্জাব সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় এক গ্যাংস্টার পঞ্জাবের যুবকদের জঙ্গি তৈরি করছে। এই অভিযান আরও আগে চালানো যেত বলেও মন্তব্য করেছেন তিনি। বিজেপি নেতা আরও বলেছেন, এই ঘটনায় পঞ্জাবে মানহানি হলে, তার প্রভাব পড়বে সারা দেশে।
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছিল, অমৃতপাল সিং এবং তার সহযোগীদের বিরুদ্ধে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশের ওপরে আক্রমণের মতো একাধিক ফৌজদারি মামলায় জড়িত থাকায় রাজ্য জুড়ে অভিযান শুরু করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+