(ছবি) রাজস্থানে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা: কিছু খণ্ডচিত্র
যোধপুর, ১ জুন: ট্রেনের মাথা, পা-দানি, বাসের ছাদ, কোথাও-ই তিলধারণের জায়গা নেই। শুধু কালো কালো মাথার ভিড়। রবিবার রাজস্থান পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় এমনই ছবি চোখে পড়ল যোধপুরে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সকাল থেকেই কার্যত মারামারি শুরু হয়। রবিবার হওয়ায় রাস্তায় যানবাহন কম, অথচ সওয়ারি অনেক! তাই বিশৃঙ্খলার চূড়ান্ত। ছবিটা আবার স্মরণ করিয়ে দিল, দেশের বেকারত্বের ভয়াবহতা।

তখন এল ট্রেন
যোধপুর স্টেশনে ট্রেন আসা মাত্রই সেঁধিয়ে গেলেন পরীক্ষার্থীরা। যাঁরা ভিতরে জায়গা পেলেন না, উঠে পড়লেন ছাদে।

উল্টোদিক দিয়েও গুঁতোগুঁতি
প্ল্যাটফর্মের দিক দিয়ে সুবিধা করতে না পেরে কিছু অত্যুৎসাহী উল্টোদিক থেকে চেষ্টা করছেন ট্রেনে ওঠার।

কখন ছাড়বে ট্রেন
কখন ছাড়বে ট্রেন, পৌঁছবে গন্তব্যে! ছাদে দাঁড়িয়েই অধীর অপেক্ষা পরীক্ষার্থীদের।

বাসেও জায়গা নেই
ট্রেন ছেড়ে যাঁরা বাসে করতে পৌঁছতে চাইলেন, তাঁদেরও কুস্তি করতে হল বিস্তর।












Click it and Unblock the Notifications