উষ্কানিমূলক বক্তব্যের অভিযোগে সোনিয়া, প্রিয়াঙ্কা গান্ধী এবং ওয়েইসির বিরুদ্ধে অভিযোগ দায়ের
উষ্কানিমূলক বক্তব্যের অভিযোগে সোনিয়া, প্রিয়াঙ্কা গান্ধী এবং ওয়েইসির বিরুদ্ধে অভিযোগ দায়ের
সিএএ বিরোধী আন্দোলনে সামিল হয়ে উষ্কানি মূলক বক্তব্য রাখার অভিযোগ উঠল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধা, কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং আসাউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে। এই অভিযোগে তিন জনের বিরুদ্ধে দিল্লি পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া পুলিসের অনুমতি ছাড়াই সিএএ বিরোধী মিছিল করায় অভিযোগ দায়ের করা হয়েছে ডিএমকে নেতা এম কে স্ট্যালিন সহ চেন্নাইয়ের মিছিলে সামিল হওয়া ৮০০০ প্রতিবাদীর বিরুদ্ধে। গতকাল ডিএমকে-র নেতৃত্বি চেন্নাইয়ে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। তাতে সামিল হয়েছিলেন কংগ্রেস নেতা পি িচদাম্বর সহ বাম নেতা কর্মীরাও।
এদিকে আজও দেশের বিভিন্ন জায়গায় সিএএ বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে। উত্তর প্রদেশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। উত্তর প্রদেশের মেরঠে ঢুকতে দেওয়া হয়নি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁরা গেলে উত্তেজনা বাড়বে এই অভিযোগে মেরঠে ঢোকার আগেই পুলিস তাঁদের আটকে দেয়।












Click it and Unblock the Notifications