‘ নিজের দেশেই নিপীড়িতদের আরও উন্নত জীবনের নিশ্চয়তা দেবে নাগরিকত্ব সংশোধনী বিল’ : নরেন্দ্র মোদী
‘ নিজের দেশেই নিপীড়িতদের আরও উন্নত জীবনের নিশ্চয়তা দেবে নাগরিকত্ব সংশোধনী বিল’ : নরেন্দ্র মোদী
২০২৪ সালের মধ্যেই দেশব্যাপী এনআরসি চালু করার ডাক দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। এদিকে অসমের এনআরসির পরই ঘরে বাই মুখ পুড়েছে বিজেপির। ওয়াকিবহাল মহলের ধারণা যার প্রভাবও ইতিমধ্যে পড়তে শুরু করেছে একাধিক রাজ্যে বিজেপির ব্যালট বক্সে।
এমতাবস্তায় এবার নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে জোরদার সওয়াল করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হিন্দুস্তান টাইমস লিডারশীপ সামিটে এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, “নিজ দেশে যারা প্রত্যহ নিপীড়নের মুখোমুখি হচ্ছে তারা যাতে আগামীতে উন্নত জীবনের অধিকারী হতে পারে তা নিশ্চিত করবে ভারতীয় নাগরিকত্ব।”

চলতি বছরেই পাস এই ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধন বিল
অন্যদিকে এই বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ লোকসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধন বিল ২০১৬। ৩১ ডিসেম্বর, ২০১৪ এর আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষেরা ভারতে এসেছিলেন তাদের নাগরিকত্ব প্রদানের উদ্দেশ্যেই মূলত এই বিলটি পাস করানো হয়।

অযোধ্যা রায় নিয়ে মোদীর মন্তব্য
হিন্দুস্তান টাইমস লিডারশীপ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী আরও বলেন যে সুপ্রিম কোর্টের অযোধ্যা রায় প্রকাশের আগে দেশের আইন ব্যবস্থার অবনতি প্রসঙ্গে প্রচুর আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু রায় ঘোষণার পরে দেখা গেছে দেশের মানুষ এই ধরনের সমস্ত আশঙ্কাকে ভুল প্রমাণ করেছেন।

৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে মোদী
৫ই আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয় কেন্দ্র সরকারের তরফে। পাশাপাশি রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলেও ভেঙে ফেলা হয়। এই প্রসঙ্গে এদিন মত প্রকাশ করতে দেখা যায় মোদীকে। তিনি বলেন, "সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে কঠিন বলে মনে হতে পারে তবে এটি জম্মু-কাশ্মীর ও লাদাখের জনগণের মনে উন্নয়নের নতুন আশা জাগিয়ে তুলেছে।"

স্বচ্ছ জল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য
এদিন নরেন্দ্র মোদী জানান তাঁর সরকার ১৫ কোটি ঘরে পরিষ্কার পানীয় জল সরবরাহের লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, "আজ, পুরো আত্মবিশ্বাসের সাথে ভারত নিজেকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার দিকে এগিয়ে চলেছে। আগামীর সুন্দর ভবিষ্যতের জন্য এটি মধ্যবিত্তের আয়ের সাথে সরাসরি সংযুক্ত।"
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications