Budget 2025: বাজেট পেশের আগে লক্ষ্মী-শরণে মোদী, দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য প্রার্থনায় মহালক্ষ্মী মন্ত্র পাঠ

Budget 2025: রাত পোহালেই পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025)। তার আগে শুক্রবার বাজেট অধিবেশন (Budget Session) শুরুর আগে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। বাজেট অধিবেশন শুরুর আগে মা লক্ষ্মীর শরণে মোদী। দেবীকে স্মরণ করেই বক্তৃতা রাখতে দেখা গেল নরেন্দ্র মোদীকে।

নতুন বাজেটে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে বলে আশ্বাস মোদীর। একইসঙ্গে এই বাজেট নতুন চেতনা আনবে ও দেশকে আশার আলো দেখাবে বলে মত মোদীর। এদিন মহালক্ষ্মী মন্ত্র পাঠ করে মোদী বলেন, দেশের দরিদ্র ও মধ্যবিত্তদের উপর বিশেষ কৃপা নেমে আসুক। তার জন্যে দেবীর কাছে প্রার্থনা জানালাম।

Narendra Modi

সদ্য গিয়েছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। এদিন মোদী আরও বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ৭৫ বছর পূরণ করল ভারত। দেশ তথা গোটা বিশ্বের কাছে যা অসীম গর্বের মুহূর্ত। বিশ্ব মঞ্চে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে ভারত।

মোদী আরও বলেন, "আমার তৃতীয়বার শাসনকালের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ২০৪৭ সালে যখন ভারত স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা পূরণ হবে। ১৪০ কোটি দেশবাসী এই অঙ্গীকার পূরণ করবে।"

গত জুলাইতেই তৃতীয়বার দেশের মসনদে বসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। এদিন মোদী বলেন, তৃতীয় শাসনকালে সার্বিক উন্নয়নের প্রতি কেন্দ্র অঙ্গীকারবদ্ধ। কার্যত মিশন মোডে রয়েছে সরকার। অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপই হচ্ছে উদ্ভাবন, সংগঠন ও বিনিয়োগ। আর তাই এই সেশনে একাধিক ঐতিহাসিক বিল নিয়ে আলোচনা হবে। কেন্দ্র ও রাজ্যের সরকার মিলে যৌথভাবে পরিবর্তন আনবে বলে বার্তা মোদীর।

আগামিদিনে বিকশিত ভারতের সুফল দেশের আজকের যুবসমাজ উপভোগ করবে বলে আশ্বাস মোদীর। আজকের যুবসমাজের বয়স যখন ৪৫-৪৬ বছর হবে, তখন তারা এর উপযোগিতা ভোগ করবেন বলে জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, সাংসদরাও বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে অবদান রাখবেন। বিশেষ করে তরুণ সাংসদদের কাছে এটা সুবর্ণ সুযোগ। মানুষের ইচ্ছা পূরণ হবে বলে জানান নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+