Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা মোকাবিলায় কাশী মডেল, গুজরাতে গিয়ে প্রশংসা মোদীর

করোনা মোকাবিলায় কাশী মডেল, গুজরাতে গিয়ে প্রশংসা মোদীর

করোনা (coronavirus) মহামারীর বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে নিজের রাজ্যে গিয়ে উত্তর প্রদেশ (uttar pradesh) সরকারের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। প্রসঙ্গত বুধবার প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাতে গিয়েছিলেন ঘূর্ণিঝড় তাউকটে (cyclone tauktae) বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে।

 একনজরে বারানসী মডেল

একনজরে বারানসী মডেল

প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বারানসী কখনই পুরোপুরি লকডাউনে যায়নি। পরিবর্তে তারা মাইক্রো কন্টেইনমেন্ট জোন করেছে। যা পরিস্থিতিকে ইতিবাচক দিকে নিয়ে যেতে সহায়তা করেছে। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর অফিস কোভিড ম্যানেজমেন্ট সিস্টেমের ওপরে নজর রাখছে। এছাড়াও প্রাক্তন আমলা এবং মোদীর সহযোগী বলে পরিচিত একে শর্মা এপ্রিল থেকে কাশীতে রয়েছেন। যে সময় করোনার দ্বিতীয় তরঙ্গ আঘাত হানে।

রয়েছে ডিআরডিও-র কোভিড হাসপাতাল

রয়েছে ডিআরডিও-র কোভিড হাসপাতাল

সূত্রের খবর অনুযায়ী, প্রশাসনিক পর্যায়ে নির্দিষ্ট সময়ের বাইরে গিয়েও কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি কন্সেন্ট্রেটরের ব্যবস্থা করা হয়েছে সেখানে। পাশাপাশি ডিআরডিও-র তরফে কোভিড হাসপাতালও তৈরি করা হয়েছে।

উত্তর প্রদেশে করোনা পরিস্থিতি

উত্তর প্রদেশে করোনা পরিস্থিতি

উত্তর প্রদেশের করোনা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘন্টায় ৭১৮৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯,৬৬৯ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২০ জনের।

 গুজরাত পরিদর্শনে মোদী

গুজরাত পরিদর্শনে মোদী

গুজরাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তাউকটে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার আকাশপথে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাতের ভাবনগর থেকে তিনি উনা, দিউ জাফরাবাদ এবং মহুভায় পরিদর্শন করেন আকাস পথে। পরে তিনি একটি রিভিও মিটিং-এ অংশ নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+