আর্থিক পরিস্থিতির উন্নয়নে বড় পদক্ষেপ মোদী সরকারের, খুচরো বিনিয়োগকারীদের প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক পরিস্থিতির উন্নয়নে বড় পদক্ষেপ মোদী সরকারের, খুচরো বিনিয়োগকারীদের প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
খুচরো উদ্যোগপতিদের জন্য নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন প্রকল্প সরসরি খুচরো বিনিয়োগকারীদের সুবিধা করে দেবে বলে জানিয়েছেন তিনি। মোদী সরকার এই প্রকল্পের নাম দিয়েছেন অম্বিধস্মান প্রকল্প। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশের উপস্থিতিতেই এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মলা সীতারামন।

নতুন আর্থিক প্রকল্পের উদ্বোধন
দেশের আর্থিক পরিস্থিতির উন্নয়নে নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে এই নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। খুচরো বিনিয়োগকারীদের বিশেষ উপকারের স্বার্থেই রিজার্ভ ব্যাঙ্ক এই প্রকল্প শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। প্রকল্পের নাম দেওয়া হয়েছে অম্বিধস্মান প্রকল্প। দুটি প্রকল্পের উদ্বোধ করেছেন তিনি। একটি সরাসরি খুচরো বিনিয়োগের প্রকল্প আরেকটি রিজার্ভ ব্যাঙ্কের অম্বুধস্মান প্রকল্প। ভারতে বিনিয়োগকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই দুটি প্রকল্প সূচনা করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

কী সুবিধা হবে এই প্রকল্পে
সরাসরি খুচরো বিনিয়োগ প্রকল্পে সুবিধা পাবেন খুচরো বিনিয়োগকারীরা। এতে ক্ষুদ্র উদ্যোগপতিরা সহজে এবং নিরাপদ ভাবে অর্থিক বিনিয়োগ করতে পারবেন। প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কমবে তাঁদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এক বছরে রিজার্ভ ব্যাঙ্ক দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করেছে। তার মধ্যে এই প্রকল্পটি অন্যতম বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে থমকে পড়া দেশের আর্থিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হবে এই প্রকল্প।

দ্বিতীয় প্রকল্পের সুবিধা কী
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিজার্ভ ব্যাঙ্কের আরও একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। তার নাম দিয়েছেন ওমবুধস্মান প্রকল্প। এতে এক দেশ এক ওমবুধস্মান হিসেবে কাজ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ব্যাঙ্কিং সেক্টর সুনির্দিষ্ট একটি পরিকাঠামো এক সূত্রে কাজ করতে পারবে। এতে সুনির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করার সুবিধা পাবেন গ্রাহক এবং ব্যাঙ্ক সকলেই দীর্ঘ সময় তাঁকে অপেক্ষা করতে হবে না।

করোনা পরিস্থিতিতে অর্থনীতিতে কোপ
গোটা বিশ্বে করোনা মহামারীর কারণে অর্থনীতিতে প্রবল ধাক্কা এসেছে। ভারতেও বাণিজ্যে প্রবল ধাক্কা এসেছে। গতবার সব উৎসবই নম নম করে সারা হয়েছে। যার জেরে বাজারে কেনাকাটাও তেমন হয়েছে। বৈদেশিক বাণিজ্যও দফায় দফায় লকডাউনের কারণে ব্যহত হয়েছে। ভারতের আর্থিক পরিস্থিতিও ভয়ঙ্কর খারাপ জায়গায় চলে গিয়েছিল। একাধিক ব্যক্তি কর্মহীন হয়ে পড়েছিলেন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। সেই আর্থিক পরিস্থিতিতে চাঙ্কা করতে আয়ুষ্মান ভারত প্রকল্প ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভোকাল ফর লোকাল হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে দেশবাসীকে স্বনির্ভর অর্থাৎ দেশকে সব দিক থেকে স্বনির্ভর করে তোলার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। কয়েকদিন আগেই আমেরিকা সফরে গিয়ে একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন তিনি। অনেকেই ভারতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।












Click it and Unblock the Notifications