Rojgar Mela 2023: ৭১ হাজার যুবকের হাতে চাকরির অফার লেটার দিয়ে বড় সুখবর শোনালেন মোদী

Rojgar Mela 2023: নতুন প্রজন্মকে কর্মসংস্থান দিতে বড় উদ্যোগ! বিভিন্ন সরকারি বিভাগে প্রায় ৭১ হাজার যুবক-যুবতীর (Rojgar Mela 2023) হাতে অফার লেটার তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোজগার মেলার মাধ্যমে এই চিঠি তুলে দেওয়া হয় যুবকদের হাতে।

দেশের ২২ টি রাজ্যে এই রোজগার মেলার আয়োজন করা হয়। কেন্দ্রের তরফে এই মেলার আয়োজন করা হয়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ১০ লাখ যুবক-যুবতীকে কাজের সুযোগ করে দেওয়ার টার্গেট নিয়েছে সরকার। আর সেই লক্ষ্যেই কাজ চলছে। শুধু তাই নয়, এই সেদিকে তাকিয়েই এই মেলার আয়োজন করা হয় এদিন। ২২ টি রাজ্যে Rojgar Mela ৪৫ টি কেন্দ্রে হয়।

Rojgar Mela 2023

ওই অনুষ্ঠানে উপস্থিত যুবক-যুবতীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এহেন কর্মসংস্থান মেলা তরুণদের ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে তাদের অংশগ্রহণ জোরদার করার একটি প্রচেষ্টা। শুধু তাই নয়, আগামিদিনে ভারত কীভাবে অর্থনীতিতে মজবুত হবে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত কয়েকদিন আগে Walmart's-এর সিইও'র সঙ্গে বৈঠক হয়েছে আমার। আগামী তিন থেকে চার বছরের মধ্যে ৮০,০০০ কোটি টাকার মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট রপ্তানি করবে। যারা ভারতের লজিস্টিক এবং সাপ্লাই চেনে কাজ করে তাঁদের জন্যে সুখবর বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আগামী সপ্তাহে আরও বেশ কয়েকজন সংস্থার কর্তার সঙ্গে তাঁর বৈঠক আছে বলেও জানিয়েছেন মোদী। যারা ভারতে বিপুল বিনিয়োগ করতে আগ্রহী বলে দাবি। ফলে কর্মসংস্থানে একটা দিশা খুলে যাবে বলে এদিন রোজগার মেলায় জানান প্রধানমন্ত্রী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Rojgar Mela 2023

অন্যদিকে বেছে নেওয়া এই ৭১ হাজার যুবক-যুবতীদের গ্রামীণ ডাক সেবক, পোস্ট অফিস, টিকিট ক্লার্ক, টাইপিস্ট, ট্র্যাক মেন্টেনর, সহ একাধিক সরকারি বিভাগে চাকরি দেওয়া হয়েছে। এই তালিকায় অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার এবং অ্যাসিটেন্ট প্রফেসর সহ একাধিক পদ রয়েছে বলেও জানা গিয়েছে।

রোজগার মেলার মাধ্যমে এখনও পর্যন্ত তিনলাখেরও বেশি যুবক-যুবতী চাকরি পেয়ে গিয়েছেন। এর আগে কেন্দ্রের তরফে রোজগার মেলার মাধ্যমে ৭১ হাজার বেকারদের চাকরির ব্যবস্থা করা হয়। ২০২২ সালের ২২ অক্টোবর থেকে শুরু হয় এই রোজগার মেলা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বেকারত্ব বড় একটা সমস্যা। এই নিয়ে বারবার মুখ খুলেছে বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে ১০ লাখ যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া বড় চ্যালেঞ্জ হিসাবেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+