প্রথম ওয়াটার মেট্রো পেল কেরল, সঙ্গে বন্দে ভারতও! উদ্বোধনে মোদীর সঙ্গে বিজয়নও

প্রথম ওয়াটার মেট্রো পেল কেরল। সেইসঙ্গে দক্ষিণের রাজ্যে পেল বন্দে ভারত ট্রেনও। মঙ্গলবার কেরলের কোচিতে তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচিতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যাত্রার উদ্বোধন করেছেন পতাকা নাড়িয়ে। এই বন্দে ভারত কেরলের ১১টি জেলাকে কভার করবে তিরুবনন্তপুরম থেকে শুরু করে। মঙ্গলবার কোচিতে ভারতের প্রথম ওয়াটার মেট্রোও চালু করেন তিনি।

Narendra Modi
Photo Credit: ছবি সৌ:পিটিআই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু'দিনের কেরল সফরে গিয়েছেন। মঙ্গলবার তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন থেকে তিরুবনন্তপুরম এবং কাসারগোডের মধ্যে রাজ্যের প্রথম বন্দে ভারত চালু করেন পতাকা উড়িয়ে। এরপর তিনি কোচিতে যান। সেখানে দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, কেরলে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তিরুবনন্তপুরম থেকে শুরু কররে কোল্লাম, কোট্টায়ম, এরনাকুলাম, ত্রিশুর, পালাক্কাদ, পাঠানামথিট্টা, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোড- মোট ১১টি জেলা কভার করবে।

Narendra Modi
Photo Credit: ছবি সৌ:পিটিআই

আর কোচি ওয়াটার মেট্রো প্রকল্পটি দেশে প্রথম চালু হল। কোচি ও তার আশেপাশের মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী যাত্রার সূচনা করবে এই ওয়াটার মে্ট্রো। স্বল্প মূল্য এখানে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। পর্যটনকেও উৎসাহিত করবে এই ধরনের প্রয়াস।

প্রথম পর্যায়ে ওয়াটার মেট্রো দুটি রুটে আটটি বৈদ্যুতিক-হাইব্রিড নৌকা নিয়ে যাত্রা শুরু করবে। হাইকোর্ট থেকে ভাইপিন এবং ভিটিলা থেকে কাক্কানদ হবে প্রথম ওয়াটার মেট্রোর রুট। হাইকোর্ট থেকে ভাইপিন রুটে টিকিটের ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভিটিলা থেকে কাক্কানাদ রুটের ভাড়া ৩০ টাকা ধার্য করা হয়েছে।

water metro
Photo Credit: ছবি সৌ:পিটিআই

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবনন্তপুরমে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ১ থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে ফ্ল্যাগ অফ করার আগে তিনি ট্রেনের একটি বগির ভিতরে একদল স্কুলের বাচ্চাদের সাথে কথা বলেন।

narendra modi
Photo Credit: ছবি সৌ:পিটিআই

কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কংগ্রেস সাংসদ শশী থারুরও প্রধানমন্ত্রীর সঙ্গে এই যাত্রায় উপস্থিত ছিলেন। তিরুবনন্তপুরমে প্রধানমন্ত্রী মোদী বলেন, "কেরল সচেতন এবং শিক্ষিত মানুষের রাজ্য। এখানকার মানুষের কঠোর পরিশ্রম এবং নম্রতাই তাঁদের পরিচয়।"

narendra modi
Photo Credit: ছবি সৌ:পিটিআই

শিশুরা মোদীর আঁকা ছবি ও স্কেচ এবং তাঁদের তৈরি বন্দে ভারত ট্রেন দেখায় প্রধানমন্ত্রীকে। এরপর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন তিনি। এই ট্রেন রাজ্যের রাজধানীকে কেরলের সবথেকে উত্তরে কাসারাগোড জেলার সঙ্গে সংযুক্ত করবে।

এদিন বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার যাত্রা আদতে একটি রোড শো'র রূপ নিয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী তাংর গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে ছিলেন এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে হাত নেড়েছিলেন। তাঁরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বন্দে ভারত ফ্ল্যাগ অফ করার পরে তিনি কেরালা সেন্ট্রাল স্টেডিয়াম থেকে কোচি ওয়াটার মেট্রো পরিষেবা-সহ আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প চালু করেন। তিনি এদিন বিদ্যুতায়িত ডিন্ডিগুল-পালানি-পালাক্কাদ বিভাগ এবং দেশের প্রথম ডিজিটাল সায়েন্স পার্কও উদ্বোধন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+