আফগানিস্তান সংকট: ডোভালকে নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
আফগানিস্তান সংকট: ডোভালকে নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
আফগানিস্তান সকট নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধে সাড়ে ৬টা থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে বৈঠক। তাতে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। ইতিমধ্যেই বায়ুসেনার দুটি বিমানে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কিন্তু সংকট এখনও কাটেনি। কোন নীতিতে এগোবে দেশ তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তান নিয়ে বৈঠক
তালিবান শাসনে আফগানিস্তান। পরবর্তী পদক্ষেপ কী হবে ভারতের এই নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে বৈঠক। তাতে উপস্থিত রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই বৈঠকে থাকতে পারেননি। কারণ তিনি এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন। আফগানিস্তান তালিবানি শাসনে থাকলে ভারতের স্ট্র্যাটেজি কী হবে তাই নিয়েই মূলত আলোচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ভারতের সঙ্গে আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সুসম্পর্ক ছিল। কিন্তু তালিবানরা আফগানিস্তানের দখল নিতেই তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।

ভারতকে হুঁশিয়ারি তালিবানদের
কাবুল দখল নেওয়ার প্রথম দিনেই ভারতকে বার্তা দিয়েছিল তালিবানরা। তারা জানিয়েছিল ভারতীয়দের কোনও ক্ষতি তালিবানরা করবে না। এবং আফগান ভূমিকে ভারতের বিরুদ্ধে তারা ব্যবহার করবে না। আফগানিস্তানের উন্নয়নে ভারতের সাহায্যের প্রশংসাও করেছিল তালিবানরা। তবে এই প্রশংসার সঙ্গে একটি হুমকিও দিয়ে রেখেছিল তারা। ভারতীয় সেনা আফগািনস্তানে এলে তারা ছেড়ে কথা বলবে না বলেও স্পষ্ট করে দিয়েছিল।

ডোভালের বক্তব্য
তালিবানি শাসনে একাধিক রাষ্ট্র নতুন করে সন্ত্রাসবাদের সিঁদুরে মেঘ দেখছে। মন্ত্রিসভার বৈঠকে ডোভাল জানিয়েছে,অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ রাখছেন তাঁরা। তিনি বলেছেন খবর দ্রুত সব পরিস্থিতি বদলে যাচ্ছে তালিবানে। তবে কোন পথে তালিবানরা সেখানে সরকার গড়বে তা এখনও স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। আফগানিস্তানে আটকে ভারতীয়দের সবরকম ভাবে উদ্ধার করা হচ্ছে বলে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আজই বায়ুসেনার বিমানে ১৩০ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে কাবুল থেকে। তাতে কাবুলে ভারতের দূতও ছিলেন। এমনকী গুজরাতের জুনাগড়ে আরও একটি বিমানে ১৫০ জন ভারতীয় কাবুল থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। সেখানে থেকে ভারতীয়দের উদ্ধার করে আনতে কোনও রকম কসুর করবে মোদী সরকার সেটা জানিয়ে দিয়েছেন তিনি।

ভারতে ফিরতে চেয়ে আবেদন
জানা গিয়েছে ১৬৫০ জন ভারতে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছে। কাবুলের দূতাবাস কাজ করছে সেখানকার কর্মীরা। ভারতীয়দের সেখান থেকে আনতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বিেদশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। কোন পথে এগোচ্ছে গোটা পরিস্থিতি সেদিকে নজর রাখছে ভারত। প্রতিমুহূর্তের খবর নেওয়া হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications