ড্যামেজ কন্ট্রোল মোদীর! ইরাকে নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা কেন্দ্রের
ইরাকে আইএস হামলায় নিহত ৩৯জন ভারতীয়র পরিবারপিছু ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইরাকে আইএস হামলায় নিহত ৩৯জন ভারতীয়র পরিবারপিছু ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরাকে এতজন ভারতীয় ২০১৪ সাল থেকে নিখোঁজ ছিলেন। সরকার এতদিন বলে আসছিল এঁরা বেঁচে রয়েছে বলে। তবে কয়েকদিন আগে সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘোষণা করেন এই ভারতীয়দের কেউই আর বেঁচে নেই।

তারপর থেকেই সমালোচনা শুরু হয়। কেন এতদিন সরকার তথ্য গোপন করে ছিল, তা নিয়ে বিরোধীরা নিশানা করে। মৃতদের দেহ দেশে ফেরত আনার পরও চাকরি দেওয়ার প্রসঙ্গে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং বিতর্কিত মন্তব্য করেন। বলেন, এটা বিস্কুট বিলি নয়।
এই সবের পর এদিন মোদীর ক্ষতিপূরণের ঘোষণা ড্যামেজ কন্ট্রোলের কাজ করল বলেই মনে করা হচ্ছে। এদিকে পাঞ্জাবের ২৭ জনকে সেরাজ্যের সরকার ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে।
ঘটনা হল, ২০১৪ সালে ইরাকে কাজ করতে যাওয়া ৪০ জনের মধ্যে একজন বেঁচে দেশে ফিরে আসতে পেরেছিলেন। তিনি দাবি করেছিলেন ইরাকে সব ভারতীয় মারা গিয়েছেন। যদিও সরকার সেইসময়ে তা স্বীকার করেনি। এখন স্বীকার করতে বাধ্য হয়েছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications