Narendra Modi: সংসদে স্বমহিমায় মোদী, সংবিধান নিয়ে বলতে গিয়ে কংগ্রেসকে বিঁধলেন তীব্র কটাক্ষে
Narendra Modi: ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উদযাপনে সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র নিশানা করলেন কংগ্রেসকে। বিশেষ করে গান্ধী পরিবারকে।
দেশের গণতান্ত্রিক কাঠামো রূপায়ণে সংবিধানের অতুলনীয় ভূমিকা উল্লেখের পাশাপাশি বিশ্বব্যাপী গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে সংবিধানের গুরুত্বের কথাও উঠে আসে লোকসভায় মোদীর বক্তব্যে।

রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কংগ্রেস জমানায় সংবিধানে নানা সংশোধন অনে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছিল বলে দাবি করেন মোদী। তিনি বলেন, সংবিধানের ২৫ বছর পূর্তির সময় ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। গোটা দেশকে জেলখানায় পরিণত করা হয়েছিল।
মোদীর কথায়, সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার অবলুপ্তি ঘটানো হয়েছিল। জরুরি অবস্থার সেই দাগ কংগ্রেস কোনওদিন মুছে ফেলতে পারবে না। বিরোধীদের হৈ-হট্টগোলের মধ্যে মোদী বলেন, একটি পরিবারই সংবিধানের উপর আঘাত হেনেছিল।
জওহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধীর সমালোচনা করে মোদী বলেন, সংবিধান বদলের যে বীজ জওহরলাল নেহরু বুনেছিলেন, তা ইন্দিরা গান্ধী অনুসরণ করেছেন। রক্তের স্বাদ পেয়ে সংবিধানের অপব্যবহার ঘটিয়ে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন। বিচারব্যবস্থা দখলে তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে আদালতের ক্ষমতাও খর্ব করেছিলেন।
মোদীর কথায়, কংগ্রেসের একটি পরিবার সংবিধানকে আঘাত করার কোনও পথই বাকি রাখেনি। রক্তপিপাসু কংগ্রেস সংবিধানের ভিত্তিতেই বারবার আক্রমণ চালিয়েছে। ছয় দশকে ৭৫ বার বার সংবিধানে রদবদল আনা হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস-সহ বিরোধীরা বারবার বিজেপি তথা কেন্দ্রকে নিশানা করে সংবিধানের বিপন্নতার কথা বলে থাকে এদিন মোদী সপাটে তারই জবাব দিলেন বলে অভিমত বিশেষজ্ঞদের।
মোদী বলেন, ভারতের ঐক্যকেই অগ্রাধিকার দিই আমরা। আমাদের সরকার ৩৭০ ধারার অবলুপ্তি ঘটানোয় দেশ ঐকবদ্ধ হয়েছে। মোদীর দাবি, জিএসটি চালু হওয়ায় অর্থনৈতিক সাম্য এসেছে। এক দেশ, এক রেশন কার্ডে দরিদ্রদের ক্ষমতায়ন হয়েছে। আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে দরিদ্রদের জন্য স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা হয়েছে।
ওয়ান নেশন ওয়ান গ্রিডের কথা উল্লেখ করে মোদী বলেন, বছরের পর বছর দেখা গিয়েছে দেশের এক অংশে বিদ্যুৎ থাকলেও অন্য অংশ অন্ধকারে নিমজ্জিত। সংবিধানের ঐক্যের কথা মাথায় রেখেই তাই ওয়ান নেশন ওয়ান গ্রিডের মাধ্যমে দেশের সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
মোদী বলেন, ভারতে গণতন্ত্র যে বিশালাকার তাই শুধু নয়, ভারত বিশ্বের গণতন্ত্রের জন্মদাত্রী। বছরের পর বছর ধরে সেই ধারা প্রবহমান। দেশের সংবিধান তৈরিতে নারীশক্তির ভূমিকাও অনস্বীকার্য। অনেক দেশে নারীদের ভোটাধিকার দেওয়া হয়েছে অনেক দেরিতে, কিন্তু ভারতে সংবিধানের জন্মলগ্ন থেকেই সেই অধিকার পেয়েছেন আমাদের দেশের নারীশক্তি। রাজনীতি-সহ নানা ক্ষেত্রে মহিলাদের বিপুল অংশগ্রহণ, জনপ্রতিনিধি থেকে মন্ত্রিসভায় নারীদের সংখ্যা যে ক্রমবর্ধমান সে কথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications