জন্মদিনে জঙ্গলে চিতা ছাড়বেন মোদী, নামিবিয়া থেকে বিশেষ বিমানে এসেছে ৮টি চিতা
জন্মদিনে জঙ্গলে চিতা ছাড়বেন মোদী, নামিবিয়া থেকে বিশেষ বিমানে এসেছে ৮টি চিতা
ভারতে বিলুপ্ত প্রায় বন্য প্রাণীর মধ্য অন্যতম চিতা। চিতা বাঘের দেখা মিললেও চিতা বা প্যান্থারের দেখা মেলেনা। নামিবিয়া থেকে বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ৮টি চিতা। উপলক্ষ্য প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। আগামী কাল সেই ৮টি চিতাকে মধ্যপ্রদেশের জঙ্গলে ছাড়া হবে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে। এক কথায় প্রধানমন্ত্রী মোদী তাদের মুক্ত করবেন জঙ্গলে।

চিতা কিনছে ভারত
দেশে বিলুপ্তপ্রায় প্রাণী চিতা। ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত প্রায় প্রাণি হিসেবে ঘোষণা করে ভারত। তারপর থেকে আর ভারতে চিতার সংখ্যা বাড়ানো যায়নি। এবার উদ্যোগী হয়েছে মোদী সরকার। নামিবিয়া থেকে কিনে আনা হচ্ছে ৮টি চিতা। বিশেষ বিমানে চিতাগুলিকে ভারতে নিয়ে আসা হচ্ছে। চিতা কনজারভেশন ফান্ড নামে একটি সংস্থা নামিবিয়ায় চিতা সংরক্ষণের কাজ করে থাকে। সেখান থেকেই নিয়ে আসা হচ্ছে চিতা গুলিকে। তাদের কাছ থেকে ৫টি মেয়ে চিতা এবং ৩টি পুরষ চিতা নিয়ে আসা হচ্ছে। মেয়ে চিতাগুলির বয়স ২-৫ বছরের মধ্যে আর পুরুষ চিতা গুলির বয়স সাড়ে চার থেকে ৫ বছরের মধ্যে। ইতিমধ্যেই চিতাগুিলকে আনার জন্য বিশেষ বিমান পাঠানো হয়েছে ভারত থেকে।

জঙ্গলে ছাড়বেন মোদী
আগামীকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। সেদিনই িতনি নামিবিয়া েথকে আনা ৮টি চিতা জঙ্গলে ছাড়বেন। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে সেগুলিকে ছাড়া হবে। আজ এসইও বৈঠক করতে উজবেকিস্তানে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ৩০ দিনের জন্য কোয়ারেন্টাইন এনক্লোজারে রাখা হবে তাঁদের। ৯টি কম্পারমেন্টের সেই এনক্লোজারটি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী যে বন্যপ্রাণ ভালবাসেন তা সকলেরই জানা। কয়েক বছর আগে এই জন্মদিনের দিনই ওয়াইল্ড লাইফ ফটোশ্যুটে দেখা গিয়েছিল তাঁকে।

দুই পুরষ চিতা দুই ভাই
২০২১ সাল থেকে নামিবিয়ার এই চিতা সংরক্ষণ কেন্দ্রে রয়েছে তারা। ৫৮,০০০ হেক্টর চিতা সংরক্ষণ কেন্দ্রে রাজত্ব করে বেড়ায় তারা। নামিবিয়ার একটি জঙ্গলে তাদের জন্ম হয়েছিল। জঙ্গলের মধ্যেই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাদের। বনকর্মীরা দুই ভাইকে উদ্ধার করে এই চিতা সংরক্ষণ কেন্দ্রে রেখেছিল। তাদের বড় করে তুলেছে এই চিতা সংরক্ষণ কেন্দ্রটি।
|
দাবানল থেকে উদ্ধার মেয়ে চিতাদের
নামিবিয়ার আরেক জঙ্গলে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল মেয়ে চিতাগুলিকে। তাদের মা জঙ্গলের দাবানলে পুড়ে মারা যায়। শাবকগুলি একটি জলের ধারে গর্তের মধ্যে লুকিয়ে ছিল। মারা যাওয়ার আগে তাদের মা তাঁদের নিরাপদে রেখে গিয়েছিল। অনাহারে জীর্ণ দশা হয়েছিল চিতা শাবকগুলির। তাদের নামিবিয়া থেকে উড়িয়ে আনতে রওনা হয়েছিল বিশেষ বোইং বিমান। গত ৭ সেপ্টেম্বর তাদের নিয়ে আসা হয় জয়পুর বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে মধ্যপ্রদেশে িনয়ে যাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications