ভারতীয় রেলের জন্য গর্বিত! পরিষেবা বন্ধ থাকলেও কেন এমন বললেন প্রধানমন্ত্রী মোদী?
করোনা রুখতে সবরকম সাহায্য করতে এগিয়ে এসেছে রেল। এখনও পর্যন্ত রেলের তরফে ২৫০০ চিকিৎসক ও ৩৫ হাজার স্বাস্থ্যকর্মী করোনা মোকাবিলায় নিরন্তর কাজ করে চলেছে। মোট ৫৮৬ ইউনিট এই কাজে নিযুক্ত। তাছাড়া ৫৬টি ডিভিশনাল ও ১৬টি জোনাল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে।

দেশজুড়ে কয়েক হাজার কোয়ারেন্টাইন কোচে আইসোলেশন বেড তৈরি করেছে রেল। রায় ৩.২ লক্ষ রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে রেলের পক্ষে। তবে এছাড়াও আরও বিভিন্ন ভাবে সাহায্য করেছে রেল।
এদিকে লকডাউনের মধ্যে যাতায়াত করতে যাতে সেনাবাহিনীর সদস্যদের কোনও সমস্যা না হয়, সেজন্য দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল এই ট্রেনদুটি চলবে। অর্থাৎ শুক্র ও শনিবার ট্রেনদুটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা মোকাবিলায় রেলের এই নিরন্তর কাজকে এদিন কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'আমি ভারতীয় রেলের জন্য গর্বিত। এই কঠিন সময়তেও তারা নরিন্তর ভাবে আমাদের দেশের জনগণকে সাহায্য করে যাচ্ছে।'
এদিকে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৯১ জনের দেহে করোনার সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে দেশ জুড়ে। ফলে আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১৪৩৭৮-এ। অন্যদিকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এদিন বিকাল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ আক্রান্তই মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থানের।












Click it and Unblock the Notifications