লাল টুপি পরাদের থেকে সাবধান! যোগীর গড়ে ৩ মেগা প্রোজেক্টের উদ্বোধনের পরে মোদীর 'রেড অ্যালার্ট'

লাল টুপি পরাদের থেকে সাবধান! যোগীর গড়ে ৩ মেগা প্রোজেক্টের উদ্বোধনের পরে মোদীর 'রেড অ্যালার্ট'

বছর ঘুরলেই নির্বাচন কমিশন উত্তর প্রদেশ (Uttar Pradesh)-সহ পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করবে। তার আগে দেশের সব থেকে বড় রাজ্য যোগী আদিত্যনাথের (Yogi Adhiyanath) গড়ে চলছে বিভিন্ন মেগা প্রোজেক্টের উদ্বোধন। এদিন এমনই এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) নিশানা করলেন। বললেন লাল টুপি পরাদের (laal topi wale are red alert for UP) থেকে সাবধান। উল্লেখ্য যে সমাজবাদী পার্টির নেতা ও কর্মীরা লাল টুপি পরে থাকেন।

তিন মেগা প্রোজেক্টের উদ্বোধনে প্রধানমন্ত্রী

তিন মেগা প্রোজেক্টের উদ্বোধনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথের গড় বলে পরিচিত গোরক্ষপুরে তিনটি মেগা প্রোজেক্টের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে একটি এইমস এবং একটি বড় সার কারখানা।

লাল টুপি পরাদের থেকে সাবধান

লাল টুপি পরাদের থেকে সাবধান

পরে উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, লাল টুপি যারা পরেন, তাদের সঙ্গে লাল বাতির যোগ রয়েছে। সেই কারণে উত্তর প্রদেশে লাল টুপির থেকে সাবাধান। এরা উত্তর প্রদেশের জন্য রেড অ্যালার্ট, মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নাম না করে অখিলেশ যাদবের দলের উদ্দেশে বলেন, এরা ক্ষমতা চায় পকেট ভরাতে। এরাই মাফিয়াদের মুক্ত করে দিতে চায়। পাশাপাশি জঙ্গিদেরও জেল থেকে মুক্ত করতে চায়।

ডাবল ইঞ্জিনের ডাবল স্পিড

ডাবল ইঞ্জিনের ডাবল স্পিড

প্রধানমন্ত্রী মোদী এদিন প্রচারে বলেন, ডাবল ইঞ্জিন সরকারের ডাবল স্পিডে কাজ করে। তিনি উল্লেখ করে বলেন, একইসঙ্গে এইমস এবং সার কারখানা অনেক বার্তা দেয়। যখন ডাবল ইঞ্জিন সরকার থাকে, তখন দ্বিগুন বেগে কাজ হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন সৎ উদ্দেশ্য নিয়ে কাজ হয়, তখন দুর্যোগও বাধা হয়ে দাঁড়াতে পারে না।

প্রধানমন্ত্রী মোদীর এদিনের কর্মসূচি উত্তর প্রদেশের ভোটের প্রচার বলেই মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মিরাটে আরএলডির সঙ্গে যুগ্ম কর্মসূচি

মিরাটে আরএলডির সঙ্গে যুগ্ম কর্মসূচি

প্রধানমন্ত্রী মোদী এমন একটা দিনে এই মন্তব্য করলেন, যেদিন উত্তর প্রদেশের মিরাটে আরএলডির সঙ্গে যৌথ কর্মসূচিতে অংশ নিচ্ছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। দুই দলের কর্মীরা গত কয়েকদিন ধরে এই কর্মসূচির জন্য প্রস্তুতি নিয়েছেন। মিরাটের সভাস্থল ঢেকে গিয়েছে লাল আর সবুজ পতাকায়। শহরও ছেয়ে গিয়েছে কর্মসূচির হোর্ডিং আর পোস্টারে। এদিনের কর্মসূচিতে অখিলেশ যাদবকে দেখা গিয়েছে লাল টুপি পরিহিত অবস্থায় আর আরএলডির প্রধান জয়ন্ত সিংকে দেখা গিয়েছে গলায় সবুজ রং-এর গামছা দেওয়া অবস্থায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+