Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আয়কর তল্লাশিতে রেকর্ড অর্থ উদ্ধার! কংগ্রেসকে 'মানি হেইস্ট' খোঁচা প্রধানমন্ত্রী মোদীর

ঝাড়খণ্ড ও ওড়িশায় গত ছয় ডিসেম্বর থেকে আয়কর তল্লাশি চলছে রাজ্যসভার কংগ্রেস সাংসদের বিভিন্ন ঠিকানায়। এখনও পর্যন্ত সাড়ে তিনশো কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে। এই রেকর্ড টাকা উদ্ধার নিয়ে এদিন প্রধানমন্ত্রী কংগ্রেসকে কটাক্ষ করেছেন।

কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে আয়কর দফতরের আধিকারিকরা সাড়ে তিনশো কোটি টাকার বেশি উদ্ধার করেছে। এই টাকা উদ্ধারের পর তা গুণতে কয়েক ডজন মেশিন ব্যবহার করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী এখনও তল্লাশি অভিযান বাকি রয়েছে।

Narendra Modi

এদিন বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে কার মানি হেইস্ট দরকার? যখন কংগ্রেস দল রয়েছে, যারা ৭০ বছর ধরে লুটপাট করে কিংবদন্তি, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেস সাংসদ ধীরাজ সাহু ঠিকানায় আয়কর তল্লাশির ভিডিও শেয়ার করে বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে কংগ্রেস প্রেজেন্ট দ্য মানি হেইস্ট বলে আক্রমণ করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে ধীরজ সাহুর ছবিও ওই ভিডিওতে শেয়ার করা হয়েছে।

প্রসঙ্গত বিজেপি এই ইস্যুতে নীরবতা বজায় রাখায়, কংগ্রেসকে নিশানা করেছে। পাশাপাশি দুর্নীতি ইস্যুতে এটাই কংগ্রেসের প্রকৃতি বলেও কটাক্ষ করেছে। এই ইস্যুতে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরও। সোমবার ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ৪৩ তন সমাবর্তনে বক্তব্য রাখার সময় তিনি ওই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, সকল ছাত্রছাত্রীকে তিনি অনুরোধ করছেন, একটি মেশিন আবিষ্কার করতে, যা দ্রুত কারেন্সি নোট গণনা করা যায়।

টাকা উদ্ধার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেডিইউ, আরজেডি, ডিএমকে এবং এসপিকে নিশানা করেছেন। তিনি বলেছেন, তিনি বুঝতে পারছেন, কংগ্রেসের চুপ থাকার কারণ তাদের প্রকৃতি, কিন্তু কেন ওই দলগুলি চুপ করে বসে রয়েছে। তিনি কটাক্ষ করে বলেছেন, এখন বোঝা যাচ্ছে, কেন কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে প্রচার চালানো হয়েছিল।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা কংগ্রেসকে নিশানা করে বলেছেন, কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি আরও বলেছেন, কংগ্রেস দুর্নীতি, কমিশন আর অপরাধীকরণের জন্য পরিচিত। আয়কর বিভাগের বাজেয়াপ্ত করা অর্থ প্রসঙ্গে তিনি বলেছেন, যা উদ্ধার হয়েছে, তা ওই ব্যক্তির দুর্নীতির ক্ষুদ্র অংশ মাত্র।

অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেছেন, বিজেপি শুধু কংগ্রেসকে টার্গেট করেছে। তারা বিজেপি নেতাদের ঠিকানাতেও তল্লাশি করুক। তবেই জানা যাবে তাদের কত বেআইনি সম্পদ রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+