Pm Modi in US 2024: মার্কিন সফরে নরেন্দ্র মোদী, যোগ দেবেন কোয়াড সম্মেলনে! দেখা হতে পারে ট্রাম্পের সঙ্গেও

Pm Modi in US 2024: আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলনে যোগ দিতে মার্কিন সফর তাঁর। এছাড়াও নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সা'সামিট অব দ্য ফিউচার' শীর্ষক আলোচনায় বক্তব্য রাখার কথাও আছে। শুধু তাই নয়, প্রবাসীদের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রী। আগামী নভেম্বর মাসে মার্কিন নির্বাচন।

আর তা ঘিরে ক্রমশ চড়ছে পারদ। আর এর মধ্যেই আমেরিকার উদ্দেশ্যে উড়ে গেলেন নরেন্দ্র মোদী। তাঁর এই সফর এবার খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনদিনের সফরে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার আগে এক বার্তায় তিনি জানান, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের হোস্টে কোয়াড সম্মেলনে যোগ দিতে এবং নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সভায় বক্তব্য রাখতে তিনদিনের মার্কিন সফর তাঁর (Pm Modi in US 2024) ।

Pm Modi in US 2024

আর এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করার জন্যে উৎসুক বলেও বার্তায় উল্লেখ। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, কোয়াডের মঞ্চ ইন্দো-প্যাসিফিক এই অঞ্চলে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির ক্ষেত্রে সমমনা দেশগুলি এক জোট হয়ে কাজ করছে (Pm Modi in US 2024)।

মার্কিন সফরে তাঁর মিস্টার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তাঁর সাক্ষাত হবে বলেও জানিয়েছেন। বলে রাখা প্রয়োজন, আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক সংস্থার সিইওদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা আছে।

অন্যদিকে মার্কিন নির্বাচনে ফের একবার প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সভা থেকে তাঁর দাবি, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য উৎসুক হয়ে আছি। যদিও এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়া নিয়ে এখনও পর্যন্ত বিদেশমন্ত্রকের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। এমনকি সরকারি ভাবেও কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রের দাবি, আমেরিকায় এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হতে পারে নরেন্দ্র মোদীর।

বলে রাখা প্রয়োজন, আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা অনেকটাই বেশি। একটা বড় অংশের ভোটও রয়েছে। মার্কিন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে এবার ট্রাম্পের জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি। ফলে সৌজন্যের ভিত তৈরি করে আরও একবার পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতে চাইবেন প্রধানমন্ত্রী। এমনটাই সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+