বিজেপির ঢেউ চলছে! ৫ রাজ্যেই জিতবে দল, উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনের আগের দিন দাবি প্রধানমন্ত্রী মোদীর
বৃহস্পতিবার শুরু হচ্ছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রথম দফার নির্বাচন। তার আগের দিন সন্ধেয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) দাবি করলেন, সবকটি রাজ্যেই বিজেপির (BJP) জয়ের ব্য
বৃহস্পতিবার শুরু হচ্ছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রথম দফার নির্বাচন। তার আগের দিন সন্ধেয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) দাবি করলেন, সবকটি রাজ্যেই বিজেপির (BJP) জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। উত্তর প্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, মনিপুর এই পাঁচটি রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন তিনি।

বিভিন্ন রাজ্যে বিজেপির ঢেউ
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি পাঁচটি রাজ্যেই দেখেছেন, মানুষ বিজেপির পক্ষে। রাজ্যগুলিতে বিজেপি ঢেউ। পাঁচটি রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন তিনি। পাঁচটি রাজ্যের মানুষ বিজেপিকে তাদের সেবা করার জন্য সুযোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী দাবি করেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেই। বিজেপি সেইসব রাজ্যে কাজ করেছে, তাই সেইসব রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার কোনও সম্ভাবনাই নেই বলেই দাবি করেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন বিজেপি স্থায়িত্বের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে। সেই কারণে সেইসব রাজ্য প্রতিষ্ঠান বিরোধিতা নয়, প্রতিষ্ঠানের পক্ষেই মানুষ ভোট দেবেন বলেই মনে করেন। বিজেপি সবসময় নির্বাচনে প্রতিষ্ঠানের পক্ষেই ভোট পেয়ে জয়ী হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সবকা সাথ, সবকা বিকাশ
প্রধানমন্ত্রী এদিন দলের সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন থাকুক আর নাই বা থাকুক, সেখানে বিজেপি ক্ষমতায় থাক কিংবা জোট সরকারে থাকুক, দল সবসমই মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছে বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি ক্ষমতায় রয়েছে সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়ন করেই।

বিজেপি যৌথ নেতৃত্বে বিশ্বাসী
প্রধানমন্ত্রী এদিন বলেছেন বিজেপি যৌথ নেতৃত্বে বিশ্বাসী। বিজেপি সাধারণভাবে যৌথভাবেই কাজ করে থাকে। এটা প্রধানমন্ত্রী ছবি নয়, এটা বিজেপির কর্মীদের ছবি বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। নিজেকে দলের কর্মী বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। যদি কোনও বিজেপি কর্মীর সঙ্গে তাঁকে দেখা যায়, তাহলে মনে করতে হবে, তিনি (মোদী) ওঁদের (কর্মী) মতোই।

উত্তর প্রদেশের উদাহরণ
প্রধানমন্ত্রী মোদী উত্তর প্রদেশের প্রথম দফার নির্বাচনের আগের দিন সেই রাজ্যেরই উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, সেখানে ২০১৪, ২০১৭, ২০১৯-এ বিজেপি জয়ী হয়েছে লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনে। সাধারণভাবে রাজনৈতিক দলগুলি একবার নির্বাচনে জিতলে পরের বার হেরে যায়, কিন্তু তা বিজেপির ক্ষেত্রে হয়নি। উত্তর প্রদেশের মানুষ একবার ক্ষমতায় আনার পরের বার সেই দলকে সরিয়ে দেওয়ার নীতি থেকে সরে এসেছেন বলেও দাবি করেছেন তিনি। সাধারণ মানুষ কাজ দেখেই বিজেপিকে ভোট দেবেন বলেও দাবি করেছেন তিনি।
তবে বিজেপি জয়ের পাশাপাশি হারও দেখেছে। প্রধানমন্ত্রী বলেছেন বিজেপি হারুক কিংবা জিতুক নির্বাচন অনেকটা মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো।












Click it and Unblock the Notifications