তৃতীয় ওয়েভ নিয়ে সতর্ক কেন্দ্র! দ্রুত ১৫০০টি অক্সিজেনের প্লান্ট তৈরির কাজ শেষ করার নির্দেশ মোদীর
অক্সিজেনের অভাবে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষের মৃত্যু দেখেছে দেশ। করোনার সেকেন্ড ওয়েভে প্রত্যেকদিন গোটা দেশে লক্ষ লক্ষ মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। আয়ত্তের বাইরে চলে যায় পরিস্থিতি। একদিকে হাসপাতালে বেডের অভাব অন্যদিকে
অক্সিজেনের অভাবে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষের মৃত্যু দেখেছে দেশ। করোনার সেকেন্ড ওয়েভে প্রত্যেকদিন গোটা দেশে লক্ষ লক্ষ মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। আয়ত্তের বাইরে চলে যায় পরিস্থিতি। একদিকে হাসপাতালে বেডের অভাব অন্যদিকে অক্সিজেনের অভাব! কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখতে হয়েছে দেশের মানুষকে। চাইলেও ব্যবস্থা করা যায়নি কিছু। শুধু চলছে দোষারোপ পাল্টা দোষ দেওয়া। তবে বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও সংক্রমণ কমেছে। কিন্তু এখনও দ্বিতীয় ওয়েভ সম্পূর্ণভাবে চলে যায়নি।

নয়া মন্ত্রিসভা গঠনের পর প্রথম বৈঠক!
একেবারে পুরানোদের ঝেরে ফেলে নয়া মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভা গঠনের পর আজ শুক্রবার প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক চলছে। মূলত ডাক্তারদের আশঙ্কা খুব শিঘ্র ভারতে তৃতীয় ওয়েভ শুরু হয়ে যাবে। সেদিকে তাকিয়ে অক্সিজেন সহ একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। নয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ একাধিক দফতরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তৃতীয় ওয়েভ ঠেকাতে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

একাধিক অক্সিজেন প্লান্ট তৈরি চলছে দেশে
দ্বিতীয় ওয়েভ থেকে শিক্ষা নিয়ে এবার প্রথমদিন থেকে সতর্ক কেন্দ্রীয় সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাই প্রথমে অক্সিজেন সংক্রান্ত বিষয় নিয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত দেশেজুড়ে তৈরি হচ্ছে ১৫০০ অক্সিজেন প্লান্ট। যা সম্পূর্ণ ভাবে কাজ শুরু করে দিলে ৪ লক্ষ বেডে অক্সিজেন পৌঁছনো সম্ভব হবে। বৈঠকে এমনটাই আধিকারিকরা জানিয়েছেন। শুধু তাই নয়, অক্সিজেনের বড় অভাব মিটবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে দ্রুত এই প্লান্টগুলির কাজ শেষ করতে। আর তা দ্রুত চালু করে দেওয়ার জন্যেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের নির্দেশ
শুধু অক্সিজেন প্লান্টগুলি চালু করে দিলেই চলবে না। যাতে অপচয় না হয় তাও নিশ্চিত করতে হবে। আর সেজন্যে ট্রেনিং দেওয়ার উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষত যে সমস্ত স্বাস্থ্যকর্মী এই কাজের সঙে যুক্ত থাকবেন তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেক জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রাখার কথা বলা হয়েছে। আধিকারিকরা মোদীকে জানিয়েছে, দেশ জুড়ে ৮০০০ কর্মীকে প্রশিক্ষণ দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী আধিকারিকদের আরও নির্দেশ দেন, আধিকারিকরা যেন প্রত্যেকটি রাজ্যের সরকারেরর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেন।

তৃতীয় ওয়েভ নিয়ে আতঙ্কিত দেশ
অগস্ট-সেপ্টেম্বর থেকেই দেশে করোনার তৃতীয় ওয়েভ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। কিন্তু দেশের একটা বৃহৎ অংশের মানুষ এখনও উদাসীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। মাস্ক ব্যবহার করছেন না। করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে সবকিছু। যা নিয়ে উদ্বেগে কেন্দ্র। ইতিমধ্যে দেশের মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে । এই অবস্থায় তৃতীয় ওয়েভ আগাম প্রস্তুতি কেন্দ্রীয় সরকারের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications