নগদ ১০ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে তুললেই দিতে হবে কর, নয়া নিয়ম চালুর পথে মোদী সরকার

মোদীর দ্বিতীয় পর্যায়ের নতুন আর্থিক নীতি। নগদ ১০ লাখ টাকা অ্যাকাউন্ট থেকে তুললে দিতে হবে অতিরিক্ত কর।

যার নাম দেওয়া হয়েছে 'নগদ টাকা প্রত্যাহার কর' । কালো টাকা বাজেয়াপ্ত এবং ডিজিটাল লেনদেনকে আরও বাড়ানোর উ‌ৎসাহ দিতেই নাকি এই আর্থিক সংস্কার করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ জুলাই সাধারণ বাজেটে ঘোষণা করা হতে পারে। বলে সূত্রের খবর।

নগদ ১০ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে তুললে দিতে হবে কর, নয়া নিয়ম চালু করতে চলেছে মোদী সরকার

অর্থমন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, কোনও ব্যক্তির বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ অর্থ তোলার প্রয়োজন হয় না। সেকারণেই এই নিয়ম কার্যকর করার কথা ভাবা হচ্ছে। আবার বেশি টাকা তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার ভাব না চিন্তাও করছে কেন্দ্রীয় সরকার।

বর্তমানে ৫০ হাজার টাকা বা তার বেশি অর্থ তোলা হলে প্যান নম্বর বাধ্যতামূলক। সেজয়গায় বেশি পরিমান অর্থ তোলা হলে আধার নম্বরও বাধ্যতামূলক করা হতে পারে। ক দিন আগেই সাধারণ গ্রাহককে স্বস্তি দিতে অনলাইন ব্যাঙ্কিং-য়ের ওপর থেকে চার্জ তুলে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এটিএম থেকে একাধিকবার টাকা তোলার জন্য গ্রাহকের পকেট কাটবে না ব্যাঙ্ক। আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাঙ্কগুলিকে এই নির্দেশিকা পাঠিয়ে দেবে রিজার্ভ ব্যাংক।

দ্বিতীয় মোদী সরকারের বাজেটে এই ১০ লাখ টাকার প্রত্যাহারে অতিরিক্ত কর বসানোর প্রস্তাব বড় চমক হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+