Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SCO Summit In Islamabad: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানে আমন্ত্রণ! এল চিঠি, যাবেন নাকি? জোর চর্চা

SCO Summit In Islamabad: সন্ত্রাস সহ একাধিক ইস্যুতে পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে! সন্ত্রাসে মদত দেওয়া না বন্ধ হলে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্কে ভারত যে জড়াবে না, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানান ইসলামাবাদ।

আগামী অক্টোবর মাসে Shanghai Cooperation Organisation অর্থাৎ SCO এর বৈঠক হতে চলেছে পাকিস্তানে। তাতে অংশ নিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠিয়েছে পাকিস্তান সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই (SCO Summit In Islamabad) মনে করা হচ্ছে।

SCO Summit In Islamabad

SCO Summit In Islamabad: প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেয়েছেন?

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠক হবে। আর তা হবে চলতি বছরের অক্টবর মাসে। ইতিমধ্যে বৈঠকের (SCO Summit In Islamabad) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। SCO অন্তভুক্ত সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা এতে যোগ দেবেন।

সেই অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রন পাঠানপো হয়েছে পাকিস্তান সরকারের তরফে। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠক। তাতে অংশ নিতে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আমমন্ত্রণ জানানো হবে।

SCO Summit In Islamabad: ভারতের তরফে কারা কারা যাবেন?

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রন জানানো হয়েছে। তিনি যাতে এই সিম্মেলনে যোগ দেন সেই কথা বলা হয়েছে। ইতিমধ্যে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য একাধিক দেশ ইচ্ছাপ্রকাশ করেছে বলে এদিন সে দেশের সাংবাদিকদের জানিয়েছেন। ভারতের তরফে এদিন এখনও পর্যন্ত কোনও বক্তব্য এই বিষয়ে (SCO Summit In Islamabad) দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+