Maha Kumbh Mela 2025: মহাকুম্ভের প্রথমদিনেই স্নান সারলেন ৬০ লাখ মানুষ! সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মোদীও
Maha Kumbh Mela 2025: প্রবল শৈতপ্রবাহ এবং ঠান্ডাকে উপেক্ষা করেই মহাকুম্ভে শাহি স্নান সারলেন লাখো মানুষ। দেশ-বিদেশ থেকে বহু পুণার্থী দলে দলে প্রয়াগরাজ পৌঁছেছেন। আজ সোমবার থেকে এই মেলা শুরু হয়েছে। যা চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময় আরও ভক্ত প্রয়াগরাজ আসবেন বলেই মনে করা হচ্ছে। তবে আজ মেলার শুরুর দিন অন্তত ৬০ লাখ মানুষ ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান সেরেছেন বলে উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পবিত্র এই সময় (Maha Kumbh Mela 2025) সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলেন, পৌষ পূর্ণিমায় পবিত্র স্নানের মধ্য দিয়ে প্রয়াগরাজের পবিত্র স্থানে মহা কুম্ভ শুরু হয়েছে। বিশ্বাস এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত এই অনুষ্ঠানে আমি সমস্ত ভক্তদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই উৎসব সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা যোগাবে বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়য়, প্রয়াগরাজে পুনার্থীরা যেভাবে ভিড় জমাচ্ছেন, স্নান সারছেন তা দেখে তিনি যে আপ্লুত এবং আবেহপ্রবণ তাও এদিন সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM)। শুভেচ্ছা জানিয়েছেন পৌষ পূর্ণিমার।
তিনি লিখছেন, আজ থেকে তীর্থরাজ প্রয়াগরাজে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ 'মহা কুম্ভ'। মেলায় আসা সমস্ত ভক্ত এবং পূর্ণারর্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে কুম্ভমেলা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রয়াগরাজ জুড়ে। লাখো লাখো ভক্তের নিরাপত্তায় কয়েকশ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে ত্রিবেণী সঙ্গমে।
আজ সোমবার প্রথম শাহী স্নান। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি স্নান আছে। যেমন ১৪ জানুয়ারি থাকবে মকর সংক্রান্তি স্নান। সেদিন আরও মানুষ আসবেন বলে মনে করা হচ্ছে। প্রায় এক কোটির মানুষ মকর সংক্রান্তিতে চান করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আর সেই মতো সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলেও প্রশাসনের তরফে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications