সিএএ-এনআরসি কাঁটায় বিদ্ধ বিজেপি, পাশা উল্টোতে ছক কষলেন স্বয়ং মোদী

অসমের মূল নিবাসীদের জমির কাগজ বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শনিবার সকালে অসমের মূল নিবাসীদের 'স্বীকৃতি' দিতেই জমির নথি দেওয়া হল৷ এদিন অসমে আয়োজিত ওই অনুষ্ঠানে মোদি জানান যে স্বাধীনতার পর থেকে এত বছর কেটে গিয়েছে, তবুও অসমের বাসিন্দারা নিজেদের জমির স্বীকৃতি পাননি৷ প্রধানমন্ত্রী জানান, এবার থেকে সকলেই পিএম-কিষান সম্মান নিধি-সহ সমস্ত সরকারি সুবিধা পাবেন৷

অসমের বাসিন্দাদের পাট্টা দেওয়া হয়

অসমের বাসিন্দাদের পাট্টা দেওয়া হয়

এদিন অসমের শিবসাগর জেলায় অসমের বাসিন্দাদের পাট্টা দেওয়ার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অসমে বিজেপি পরিচালিত সরকারের প্রশংসা করেছেন৷ পাট্টা দেওয়ার বিষয়টির পুরো কৃতিত্ব নিয়ে সর্বানন্দ সোনওয়ালের সরকারের উপর দিয়েছেন৷

অসমবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ মোদীর

অসমবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ মোদীর

পাশাপাশি অসমবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ সেই কারণেই তিনি বারবার অসমে ছুটে আসেন বলে জানিয়েছেন৷ একই সঙ্গে দাবি করেছেন যে অসমে এখন উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে৷ নানা সমস্যার সমাধান হয়েছে৷ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে রেল ও সড়কপথে যোগাযোগ তৈরিতে অসম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে৷ তাই অসমকে 'আত্মনির্ভর ভারত'-এর গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

অসমের অনুষ্ঠান থেকে নেতাজির প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী

অসমের অনুষ্ঠান থেকে নেতাজির প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী

অসম থেকেই এদিন কলকাতায় নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ তাই এদিন অসমের ওই অনুষ্ঠান থেকে নেতাজির প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী৷ আজ, ২৩ জানুয়ারি পরাক্রম দিবসের কথাও বলেছেন৷ নেতাজির জীবন ভারতবাসীর কাছে অনুপ্রেরণা বলে মন্তব্য করেন তিনি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+