সীমান্ত ও উপকূলের ১৭৩ টি জেলাকে বাড়তি গুরুত্ব! নিয়োগ হবে ১ লক্ষ এনসিসি ক্যাডেট, ঘোষণা মোদীর
প্রধানমন্ত্রী এদিন স্বাধীনতা দিবসের দেওয়া ভাষণে এনসিসি সম্প্রসারণে জোর দিয়েছে। তিনি বলেছেন, এনসিসি ক্যাডেটদের ১৭৩ সীমান্তবর্তী এবং উপকূলবর্তী জেলায় সম্প্রসারণ করা হবে।
প্রধানমন্ত্রী এদিন স্বাধীনতা দিবসের দেওয়া ভাষণে এনসিসি সম্প্রসারণে জোর দিয়েছে। তিনি বলেছেন, এনসিসি ক্যাডেটদের ১৭৩ সীমান্তবর্তী এবং উপকূলবর্তী জেলায় সম্প্রসারণ করা হবে।

সীমান্ত ও উপকূলবর্তী এলাকার যুবকদের গুরুত্ব
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, সীমান্ত ও উপকূলবর্তী এলাকার যুবকদের উন্নয়ন ও সুরক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। তাঁদের নিয়ে বড় চিন্তা ভাবনা করা হচ্ছে।

সীমান্ত ও উপকূলবর্তী এলাকার ১৭৩ টি জেলাকে গুরুত্ব
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সীমান্ত অঞ্চলে ১৭৩ টি জেলা রয়েছে, যা কোবনও দেশের সীমানা বা সমুদ্র উপকূলে যুক্ত রয়েছে। আগামী দিনগুলিতে এইসব এলাকার যুবকদের জন্য এনসিসি সম্প্রসারণ করা হবে।

এনসিসিতে একলক্ষ নতুন ক্যাডেট নিয়োগ
সীমান্ত অঞ্চলে এনসিসিতে একলক্ষ নতুন ক্যাডেট নিয়োগ করা হবে। সেনাবাহিনী এইসব ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে। নৌবাহিনী যেমন উপকূলীয় অঞ্চলের ক্যাডেটদের প্রশিক্ষণ দেবে, ঠিক তেমনই যেখানে বিমানবন্দর রয়েছে, সেখানে ক্যাডেটদের বিমান প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে এইসব যুবকরা সশস্ত্র বাহিনীতে জায়গা করে নেওয়ার দক্ষতা অর্জন করবে।

একতৃতীয়াংশ কন্যাদের সুযোগ
এই কাজে এলাকায় একতৃতীয়াংশ কন্যাদের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications