Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM-eBus Sewa: ২০,০০০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার! বড় ঘোষণা মোদী সরকারের

PM-eBus Sewa: -পিএম eBus Sewa যোজনায় অনুমোদন দিল মোদীর মন্ত্রিসভা। একই সঙ্গে বিশ্বকর্মা যোজনাতেও এদিন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার লালকেল্লা থেকে নয়া এই যোজনার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই বিশ্বকর্মা যোজনার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অশ্বিনী বৈষ্ণব এবং অনুরাগ ঠাকুর।

PM-eBus Sewa আসলে কি? কীভাবে উপকৃত হবেন

আর সেখানেই PM-eBus Sewa যোজনার বিষয়ে বিস্তারিত জানানো হয়। এছাড়াও বিশ্বকর্মা যোজনা এবং ভারতীয় রেলের একাধিক প্রকল্পে ছাড়পত্র দেওয়ার কথা এদিন জানিয়েছেন তাঁরা।

PM-eBus Sewa: পথে নামবে ১০ হাজার ই-বাস

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোদী সরকারের। ইলেকট্রিক ভেইক্যালের গ্রহণযোগ্যতা বাড়াতে ইতিমধ্যে বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এই অবস্থায় আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, গ্রিন এনার্জিকে আরও বাহবা দিতে এবং সিটি বাস অপারেশন বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার 'PM-eBus পরিষেবা'য় অনুমোদন দিয়েছে। এই পরিষেবার মাধ্যমে বেশ কিছু শহরকে বেছে নেওয়া হবে। যেখানে কোনও অর্গাইনাইজ বাস পরিষেবা নেই।

PM-eBus Sewa: ২০,০০০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার

যোজনা অনুযায়ী, ১৬৯ টি শহরে এই বাস পরিষেবা চালানো হবে। মূলত PPP মডেলে অন্তত ১০ হাজার বাস চালানো হবে। এজন্যে ১৮১টি শহরে পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।

তাঁর কথায়, এই প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ৫৭ হাজার ৬১৩ কোটি টাকা ধরা হয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় সরকার ২০,০০০ কোটি টাকা কেন্দ্রিয় সরকার দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। বাকি প্রকল্পের টাকা পিপিপি মডেলে পাওয়া যাবে।

জানা গিয়েছে, এই যোজনার মাধ্যমে বাসগুলিকে ১০ বছর পর্যন্ত চালানো করা হবে।

বিশ্বকর্মা যোজনায় অনুমোদন মন্ত্রিসভার

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বলেছিলেন , বিশ্বকর্মা পুজোর দিন ১৩-১৫ হাজার কোটি টাকা দিয়ে বিশ্বকর্মা যোজনা শুরু করা হবে। সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন লোকেদের সাহায্য করবে। এতে স্বর্ণকার, কামার, নাপিতদের মতো ঐতিহ্যসম্পন্ন দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। তাদের দিকে সহায়তার হাত বাড়ানো হবে।

এদিন এই প্রকল্পেরও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পে প্রথমে ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি কিনতে ১৫০০০ টাকা দেওয়া হবে। সুবিধাভোগীদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণও দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+