অপরাধমুক্ত উত্তরাখণ্ড গড়ার অঙ্গীকার, কঠোর বার্তা মুখ্যমন্ত্রী ধামির

আইন শৃঙ্খলা রক্ষায় কোনওরকম ঢিলেমি বা আপস বরদাস্ত করা হবে না, ঠিক এমনই কড়া বার্তা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে সংঘটিত প্রতিটি অপরাধের অবিলম্বে এফআইআর নথিভুক্ত করতে হবে ও দোষীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে।

রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য ডাকা ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি), স্বরাষ্ট্রসচিব, এডিজিপি (ল' অ্যান্ড অর্ডার), গড়ওয়াল কমিশনার সহ শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। বৈঠকে অপরাধ দমনে আরও কার্যকর কৌশল গ্রহণ ও ফিল্ডে দেখা ফল নিশ্চিত করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।

অভ্যাসগত ও সংগঠিত অপরাধীদের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে ধামি বলেন, এ ধরনের দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের কঠোরতম ধারায় ব্যবস্থা নিতে হবে। তাঁর কথায়, "জননিরাপত্তা নিশ্চিত করতে ও সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে আইনের ভয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।"

তিনি আরও সতর্ক করে দেন, আইন নিজের হাতে তুলে নেওয়া, সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা বা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা কোনও কিছুই বরদাস্ত করা হবে না। "কোনও পরিস্থিতিতেই অপরাধীদের রেয়াত করা হবে না," স্পষ্ট ভাষায় জানান মুখ্যমন্ত্রী।

পুলিশ প্রশাসনকে আরও সজাগ, জবাবদিহিমূলক ও দক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে তিনি থানার কার্যকারিতা বাড়ানো, সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা র পাশাপাশি শহরাঞ্চলে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারের জন্য বিশেষ অভিযান চালানোর কথা বলেন। পাশাপাশি আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলির নিয়মিত পর্যালোচনা ও প্রতিটি স্তরে দায়বদ্ধতা নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

মুখ্যমন্ত্রী ধামি স্পষ্ট জানিয়ে দেন, শুধু কাগুজে নির্দেশ নয়, আদতে ফিল্ডে তার প্রতিফলন দেখতে চান তিনি। সাধারণ মানুষ যেন বাস্তবে নিরাপত্তার অনুভূতি পান, সেটাই সরকারের লক্ষ্য। তাঁর কথায়, "আমাদের সরকার অপরাধমুক্ত উত্তরাখণ্ড গড়ার দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে।"

শান্তি, নিরাপত্তা ও সুশাসনকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী পুনরায় বলেন, সাধারণ নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনও স্তরে অবহেলা মেনে নেওয়া হবে না। বৈঠকের শেষে রাজ্যজুড়ে আইন প্রয়োগ ও অপরাধ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে কৌশলগত নির্দেশিকা জারি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+