জব্বলপুর বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে গেল বিমান, অল্পের জন্য রক্ষা পেল ৫৫ জন যাত্রী
জব্বলপুর বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে গেল বিমান, অল্পের জন্য রক্ষা পেল ৫৫ জন যাত্রী
অল্পের জন্য রক্ষা পেল ৫৫ জন যাত্রীসহ একটি বিমান। মধ্যপ্রদেশের জব্বলপুরে দুমনা বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল বিমান। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যায় অ্যালায়েন্স এয়ারের এটিআর–৭২ বিমানটি। সেই সময় বিমানের ভেতরে ছিলেন ৫৫ জন যাত্রী।

বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানের ভেতর থাকা ৫৫ জন যাত্রী সকলেই সুরক্ষিত রয়েছেন। ডিজিসিএর আধিকারিকরা এই দুর্ঘটনার পেছনে থাকা কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে এয়ার অ্যালায়েন্স বলেছে, 'আমরা কৃতজ্ঞ যে সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছেন, তাঁদের সুরক্ষা এবং উদ্ধার করা আমাদের অগ্রাধিকার। যদিও আমরা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমস্ত নিরাপত্তা নীতি অনুসরণ করি, আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দুঃখিত এবং ঘটনার তদন্ত শুরু করেছি।’
দিল্লি থেকে এই বিমানটি শনিবার সকাল সাড়ে এগারোটায় ছাড়ে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। এদিন দুপুর ১ টা থেকে দেড়টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে রানওয়ের বাইরে চলে যায় ওই বিমানটি। এই পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে পাইলট বিমানটি রানওয়েতে ফিরিয়ে আনেন। পুরো ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমানবন্দরে এই বিভ্রাটের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটি ও ফায়ারব্রিগেডের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। যাত্রীদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়। রানওয়েতে কীভাবে বিমান পিছলে গেল এবং এই বিভ্রাট হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications