দীপাবলির মধ্যেই ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি, সবুজ সংকেত পীযূষ গোয়েলের
ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সবুত সংকেত দিলেন। যুক্তরাজ্যের সদর দফতর লন্ডনে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম আয়োজিত ইউকে-ইন্ডিয়া উইক ২০২২-এর অনুষ্ঠানে জানালেন পীযুষ গোয়েল।
ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সবুত সংকেত দিলেন। যুক্তরাজ্যের সদর দফতর লন্ডনে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম আয়োজিত ইউকে-ইন্ডিয়া উইক ২০২২-এর অনুষ্ঠানে বিশেষ পতাকা নাড়িয়ে সেই সংকেত দিলেন তিনি। মুক্ত বাণিজ্যের ইতিবাচক বার্তা দিয়ে তিনি জানান, দুই দেশ হাতে হাত মিলিয়ে কাজ করবে। সেই চুক্তি তারা সেরে ফেলেছেন।

বাকিংহাম গেটে ইন্ডিয়া গ্লোবাল ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক মনোজ লাডওয়ার সঙ্গে আলাপসারিতায় মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী বিভিন্ন বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাঁর সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিশ্বের বিভিন্ন দেশর সঙ্গে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে। মোদী সরকারের সম্পৃক্ত দৃষ্টিভঙ্গির জন্য বিশ্ব আজ ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।
মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "ভারতের দৃষ্টিভঙ্গি এবং বাকি বিশ্বের দৃষ্টিভঙ্গির মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে৷ ভারতের ভবিষ্যত অনেক বেশি উজ্জ্বল, আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাঁরা একটা সুন্দর ভবিষ্যতের আশায় দিন গুণছে। দাভোসে দেখেছি, অংশগ্রহণকারীরা বহুপক্ষীয় মত প্রদান করেছেন। তার ভবিষ্যৎ খুব বিরক্তিকর এবং হতাশার। ইতিমধ্যেই ডিগ্লোবালাইজেশন সম্পর্কে কথা হয়েছে। ভারতে আমরা আশাবাদের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি যে, আমাদের এই চিন্তাধারা অন্যান্য চ্যালেঞ্জের মতোই উত্তীর্ণ হবে। ভারত নিজে শক্তিশালী অবস্থানে থেকে বিশ্বের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত।"
তিনি সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি দ্রুত চুক্তি সেরে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যেখানে কানাডা একটি প্রারম্ভিক হারভেস্ট চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, "যুক্তরাজ্যের সঙ্গে আমরা একটি প্রারম্ভিক ফসলের চুক্তি করতে সম্মত হয়েছিলাম। উভয় দেশের জনগণকে আস্থা দিতে যে এই চুক্তিটি তাৎপর্যপূর্ণ। এবং আরও কিছুর জন্য এটি স্বয়ংক্রিয় চাহিদা তৈরি করতে সক্ষম। সবকিছু যেভাবে এগিয়ে চলেছে, তাতে আমরা দীপাবলির মধ্যে যুক্তরাজ্য ব্রিটেনের সঙ্গে একটি সম্পূর্ণ এফটিএ সংক্রান্ত চুক্তি সেরে ফেলতে পারব৷ তিন বলেন, "আমরা একটি ন্যায্য চুক্তি এবং উভয় দেশের জন্য জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছি।"
এই অনুষ্ঠানটি হল বিশিষ্ট যুক্তরাজ্য-ভিত্তিক সংসদ সদস্য, ব্যবসায়ী প্রধান এবং শিক্ষাবিদদের একত্রিত করে আগামী মাসে আইজিএফের ইউকে-ইন্ডিয়া উইক ২০২২-এর টোন সেট করার জন্য, যার থিম ছিল 'Reimagine@75'। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন এবং যুক্তরাজ্য-ভারত সম্পর্কের ভিত্তিতেই এই থিম গড়ে তোলা হয়।
যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশনার হাইকমিশনার গাইত্রী ইসার কুমার বলেন, "আমরা যত দ্রুত সম্ভব বাণিজ্য চুক্তি সম্পন্ন করার সম্ভাবনা দেখছি। বিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। নরেন্দ্র মোদী লন্ডনে এসে তাঁর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণা করবেন। মন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য সচিব ম্যাডাম অ্যান-মেরি ট্রেভেলিয়ান-রা আলাপচারিতার মধ্য দিয়ে নির্দিষ্ট লক্ষ্যের দিকে সর্বাধিক গতি এবং দক্ষতার সাথে এগিয়ে যাওয়ার সঙ্কল্প গ্রহণ করেছেন।"
এই অনুষ্ঠানে যে সমস্ত বক্তারা তাঁদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন, তাঁরা হলেন ইউকে সরকারের এমপি, এক্সচেকারের চ্যান্সেলর ঋষি সুনক, ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও বিল উইন্টার্স, বিটির চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার হারমিন মেহতা, অ্যাপলের ম্যানেজিং ডিরেক্টর বিরাট ভাটিয়া, তিরুবনন্তপুরমের সংসদ সদস্য ডঃ শশী থারুর, নাইকার প্রতিষ্ঠাতা এবং সিইও ফাল্গুনী নায়ার, ইউকে এবং আয়ারল্যান্ড টিসিএসের সিইও অমিত কাপুর প্রমুখ।
ইন্ডিয়া ইনক গ্রুপের চেয়ারম্যান ও সিইও মনোজ লাডওয়া বলেন, "ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুক্তরাজ্য-ভারত সম্পর্কের একটি কোয়ান্টাম লিপ, তা অর্জনের জন্য আমরা বিনিয়োগ, সহযোগিতা এবং সমাধানগুলি প্রদর্শন করব। এই অনুষ্ঠানে পাঁচদিন ব্যাপী যুক্তরাজ্য, ভারত ও এর বাইরে থেকে ১০০ জনেরও বেশি নেতৃস্থানীয় রাজনীতিবিদ, বিশ্বের ব্যবসায়ী নেতা, উদ্ভাবকরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে নানা আলোচনা, বিতর্ক এবং বৈশ্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন। ভারত ও যুক্তরাজ্যের উপর তাদের প্রভাবের কথা বলেন ও ব্যবসায়িক উন্নতি নিয়ে পরামর্শ প্রদান করেন।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications