গুজরাত ভোটের মধ্যেই রাহুল গান্ধীকে ই-মেল বোমা রেলমন্ত্রী গোয়েলের
গুজরাত নির্বাচনের মাঝেই রাহুল গান্ধী ও কংগ্রেসকে ই-মেল বোমা ছুঁড়ে আক্রমণ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
গুজরাত নির্বাচনের মাঝেই রাহুল গান্ধী ও কংগ্রেসকে ই-মেল বোমা ছুঁড়ে আক্রমণ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রাহুল ও তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজনের মধ্যে ইমেলের কথাবার্তা তুলে ধরেছেন গোয়েল। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আড়ালে অন্যান্যরা ঘোঁট পাকাচ্ছিল বলে অভিযোগ গোয়েলের।

মনমোহন সিং এর আগে এক বার্তায় অভিযোগ করেন, নরেন্দ্র মোদী মিথ্যার আশ্রয় নিচ্ছেন। তারই পাল্টা এবার রাহুলকে আক্রমণের রাস্তায় হেঁটেছেন গোয়েল। অভিযোগ, কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন গুজরাতের উন্নয়নে কংগ্রেস বাধা দিয়েছিল।
ইমেল বার্তায় কথোপকথন অনুযায়ী নির্মলা গুজরাতের কোনও প্রকল্প নিয়ে রাহুলের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে কী করতে হবে তা নিয়ে রাহুলের পরামর্শ চেয়েছেন। সেই মেলগুলিই পীযূষ গোয়েল সামনে এনেছেন।
বিজেপির অভিযোগ, ইউপিএ আমলে মনমোহন সিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও ভূমিকা ছিল না। রাহুল গান্ধী গুজরাতের উন্নয়নে বাধা তৈরি করতে চেয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার গুজরাতে উন্নয়নের কাজকে থামানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন গোয়েল।












Click it and Unblock the Notifications