'বন্দুকের নলের ডগায় রেখে কোনও আলোচনা নয়', 'শুল্ক-যুদ্ধে'র মধ্যেই আমেরিকাকে বার্তা ভারতের
India-America: বন্দুকের নলের ডগায় রেখে কোনও আলোচনা নয়। আমেরিকার সঙ্গে চলা 'শুল্ক-যুদ্ধে'র মধ্যেই বড় বার্তা কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ( (Union Commerce Minister) পীযুষ গোয়েলের (Piyush Goyal)। তাঁর কথায়, বাণিজ্য চুক্তির (trade agreement) বিষয়ে ভারত আমেরিকার সঙ্গে কথা চালাচ্ছে। তবে দেশ এবং জনগণের স্বার্থ সুরক্ষিত না হওয়া পর্যন্ত আমরা কোনও চুক্তিতে প্রবেশ করার তাড়াহুড়ো করছি না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।
সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেন পীযুষ গোয়েল। সেখানেই ট্রাম্পের শুল্ক নীতির বিষয়ে মুখ খোলেন। এই প্রসঙ্গে আরও বলেন, "ইন্ডিয়া ফার্স্ট"-এর এই ভাবনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারতের (Viksit Bharat 2047) লক্ষ্য নিয়ে নরেন্দ্র মোদী সরকার এগোচ্ছে সে বিষয়েও বার্তা দেন কেন্দ্রীয়মন্ত্রী।

ফলে এই অবস্থায় আমেরিকা এবং ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে তা জানান তিনি। তবে বন্দুকের ডগায় রেখে কোনও আলোচনা যে নয় তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত অতি দ্রুত কাজ করছে। এমনকী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও এই বিষয়ে দ্রুত কাজ করছে বলে দাবি করেন। তবে বর্তমান পরিস্থিতি যে আলাদা তা মেনে নিয়েছেন এস জয়শঙ্কর।
তাঁর কথায়, গত বছরের তুলনায় পরিস্থিতি আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্র খুবই উচ্চাকাঙ্ক্ষী। বাণিজ্য চুক্তি যে চ্যালেঞ্জিং তাও এদিন বলেন। তবে ভারতের প্রস্ততি চূড়ান্ত পর্যায়ে তাও জানান বিদেশমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আপাতত ৯০ দিনের জন্য 'পারস্পারিক শুল্ক' আরোপের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিন থেকে শুল্ক নিয়ে নিজ অবস্থানে অনড় থাকার কথাই জানিয়েছিলেন।
কিন্তু একের পর এক দেশের বিরুদ্ধে শুল্ক চাপানোও বিশ্ব বাজারে ব্যাপক মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন বাজারে লাগাতার পতন লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় একাধিক দেশের সঙ্গে বাণিজ্য সংঘাতের আবহে ৯০ দিনের জন্য শুল্কনীতি স্থগিত করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় আছে ভারতও। যা খবর, এই সময়সীমার মধ্যেই ভারত চাইছে দারুণ একটা বাণিজ্য চুক্তি সেরে নিতে ট্রাম্প এবং মোদী সরকারের মধ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications