পকেট মেরেও তা ফিরিয়ে দিল পকেটমার, কারণ জানলে অবাক হবেন

পকেট মেরেও পকেটমার শেষে ওয়ালেট ফিরিয়ে দিল মালিকের হাতে।

পকেট মারার পরে ওয়ালেট খুলে নিজেকে ধরে রাখতে পারেনি পকেটমার। যার পকেট মেরেছে, তাঁর মায়ের একটি ছবি ছিল ওয়ালেটে। যা দেখে ভাবুক হয়ে শেষে ওয়ালেট ফিরিয়ে দিয়েছে সে। যদিও তাতে পয়সাকড়ি যা ছিল তা পকেটমারের পকেটেই গিয়েছে।

পকেট মেরেও তা ফিরিয়ে দিল পকেটমার, কারণ জানলে অবাক হবেন

মধ্যপ্রদেশের বাসিন্দা মহম্মদ আসলাম কিছুদিন আগে দিল্লি যান। সেখানে তাঁর পকেটমারি হয়। দিল্লির মটকেওয়ালি গলিতে ঘটনাটি ঘটে। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত জুলাই মাসে তিনি দিল্লি গিয়েছিলেন।

তিনি জানিয়েছেন, তাঁর ওয়ালেটে ১২০০ টাকা, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্ড ছিল। এইসবই পকেটমার কুরিয়র করে ফিরিয়ে দিয়েছে। সঙ্গে একটি চিরকুটে মোবাইল নম্বর পাঠিয়েছে।

সেই নম্বরে আসলাম ফোন করে পকেটমারের সঙ্গে কথাও বলেছেন। সেই ব্যক্তি জানিয়েছে, ওয়ালেট খোলার পরে আসলামের মায়ের ছবি দেখে সে ভাবুক হয়ে পড়ে। সে-ও তার মাকে ভালোবাসে, সেকথা পকেটমারের মনে পড়ে যায়। তারপরই ওয়ালেট ফেরানোর সিদ্ধান্ত নেয়। তবে অভাবে পকেট কেটেছে বলে বাধ্য হয়েই সে টাকাটা রেখে দিয়েছে। এই ঘটনা জানার পরে অবাক হয়ে গিয়েছে আসলামের পরিবার। টাকা খোয়া গেলেও 'ভদ্রলোক' পকেটমারের সৌজন্যে খুশি সকলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+