বিচারপতিদের অন্তর্বাসও এখন গেরুয়া হয়ে গিয়েছে, বিতর্কিত মন্তব্য পিএফআই নেতার
এমনিতে বিজেপি'র বিরোধী শক্তি তেমন কিছু নেই কেন্দ্রে। কংগ্রেস ধুঁকছে। আপ , তৃণমূল কংগ্রেস , টিআরএস , সমাজবাদী পার্টি এই তিনটি দল মিলে আলাদা আলাদা ভাবে বিজেপিকে বেগ দেওয়ার চেষ্টা করছে তবে এতে তেমন কিছু বড় প্রভাব পড়ছে না। এসবের মাঝেই পিএফআই নেতা মহাবিতর্কিত মন্তব্য করেছেন। তিনি সরাসরি আইনি ব্যবস্থার দিকে আঙুল তুলে দিয়েছেন। বলে দিয়েছেন গেরুয়া পার্টির অঙ্গুলি হেলনে চলছে আইনি ব্যবস্থা এবং সে মতোই কথা বলছেন বিচারকরা। তিনি তিব্র আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বেসেছেন। পিএফআই নেতা ইয়াহিয়া বলে ফেলেছেন যে বিচারকরা "অন্তর্বাসও গেরুয়া রঙের পড়েন।

সোজা কথায় তিনি বলতে চেয়েছেন যে দেশের আইনি ব্যবস্থা গেরুয়া রঙের হয়ে গিয়েছে তলায় তলায়। উপরে শুধু সাদা কালো রং রয়েছে আসলে ভিতর থেকে তা গেরুয়া হয়ে গিয়েছে। সেই অনুযায়ীই চলছে দেশের বিচার ব্যবস্থা।
আলাপ্পুঝাতে একটি সমাবেশে টাঙ্গাল বলেছেন, "আদালত সবেতেই আজকাল খুব বেশিই অবাক হয়ে যাচ্ছে। আমাদের আলাপ্পুঝা সমাবেশের স্লোগান শুনে হাইকোর্টের বিচারকরা হতবাক হয়ে যাচ্ছেন। কারণটা কি জানেন? কারণ হল তাদের অন্তর্বাসের রংটাও গেরুয়া। এসব শুনে ওরা খুব উত্তপ্ত হবে। আপনি বুঝতে পারবেন এর কারণ কী? এটা আপনাকেও একটা সময় পড় বিরক্ত করবে।"
ভাইরাল ভিডিওতে, আলাপ্পুঝায় পিএফআইয়ের একটি সমাবেশে একটি ছেলেকে স্লোগান দিতে দেখা গেছে যে "হিন্দুদের তাদের শেষকৃত্যের জন্য ভাত রাখা উচিত এবং খ্রিস্টানদের তাদের শেষকৃত্যের জন্য ধূপ রাখা উচিত। যদি আপনি শালীনভাবে বাস করেন তবে আপনি আমাদের দেশে বাস করতে পারেন এবং আপনি যদি শালীনভাবে না বাস করেন, আমরা স্বাধীনতা কাকে বলে সেটা জানি।" আসলে কেরালায় বসবাসকারী হিন্দু এবং খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে বিরোধকে স্পষ্ট করেছে , পিএফআই মৃত্যুদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছে।
কেরল পুলিশ শুক্রবার পিএফআই স্লোগানিং মামলায় আরও ১৮ জনকে গ্রেফতার করেছে। কেরালা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আলাপুঝায় অনুষ্ঠিত ২১শে মে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া উস্কানিমূলক স্লোগানের অভিযোগে যথাযথ ব্যবস্থা নিতে। এর আগে, পিএফআই রাজ্য সভাপতি সিপি মহম্মদ বশির মঙ্গলবার বলেছিলেন যে ওই সব স্লোগান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে। তিনি যোগ করেছেন যে তার দল আরএসএস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং প্রতিরোধ চালিয়ে যাবে।












Click it and Unblock the Notifications