২ মাসেই পেট্রোলের মূল্যবৃদ্ধি ৩ বছরের মধ্যে সর্বাধিক

তিন বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছে গেল পেট্রোলের দাম। জুলাই থেকে প্রতিলিটার পেট্রোলে এখনও পর্যন্ত দাম বেড়েছে ৬ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে লিটার পিছু ৩.৬৭ টাকা।

তিন বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছে গেল পেট্রোলের দাম। জুলাই থেকে প্রতিলিটার পেট্রোলে এখনও পর্যন্ত দাম বেড়েছে ৬ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে লিটার পিছু ৩.৬৭ টাকা। চার মাসের মধ্যে এই বৃদ্ধি সর্বোচ্চ।

দিল্লিতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৬৯.০৪ টাকা, ডিজেল লিটার পিছু মূল্য ৫৭.০৩ টাকা
কলকাতায় পেট্রোলের মূল্য লিটার পিছু ৭১.৮৬ টাকা, ডিজেলের মূল্য লিটার পিছু ৫৯. ৭৩ টাকা

২ মাসেই পেট্রোলের মূল্যবৃদ্ধি ৩ বছরের মধ্যে সর্বাধিক

২০১৪-র অগাস্টে দিল্লিতে পেট্রোলের লিটার পিছু মূল্য ছিল, ৭০. ৩৩ টাকা।

রাষ্ট্রায়ত্ত তেল কম্পানিগুলি এবছরের ১৬ জুন থেকে পনেরো বছরের মূল্য নির্ধারণ পদ্ধতি তুলে দেয়। যেখানে মাসের এক ও ষোলো তারিখে পেট্রোল, ডিজেলের মূল্য নির্ধারিত হত। এখন প্রতিদিনের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ হয়।

আগে যেখানে এক ধাপে লিটার পিছু ২ থেকে ৩ টাকা লিটার পিছু দাম বাড়ানো হত, সেখানে প্রতিদিন ১ পয়সা থেকে ১৫ পয়সা দাম বাড়ানো হয়। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত তেল কম্পানির এক কর্তা।

২০০২ সালের পয়লা এপ্রিল থেকে পেট্রোল- ডিজেলের মূল্য বৃদ্ধির ওপর সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়। সেই সময় থেকে ১৫ দিনে মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+