হিজাব মাথা ঢাকতে, মস্তিস্ক নয়! কর্নাটকের শিক্ষামন্ত্রীর কাছে সাংবিধানিক অধিকার রক্ষার দাবি এক ছাত্রীর

একদিকে যখন কর্নাটক হাইকোর্টে হিজাব (Hijab) পরাকে সাংবিধানিক অধিকার (Constitutional rights) বলেছে, সেই পরিস্থিতিতে কর্নাটকের (karnataka) শিক্ষামন্ত্রী বিসি নাগেশের মুখোমুখি আবেদনকারী ছাত্রী। হাজরা শিফা নামে ওই আবেদনকার

একদিকে যখন কর্নাটক হাইকোর্টে হিজাব (Hijab) পরাকে সাংবিধানিক অধিকার (Constitutional rights) বলেছে, সেই পরিস্থিতিতে কর্নাটকের (karnataka) শিক্ষামন্ত্রী বিসি নাগেশের মুখোমুখি আবেদনকারী ছাত্রী। হাজরা শিফা নামে ওই আবেদনকারী বলেছে হিজাব মাথা ঢাকে, মস্তিস্ক নয়। হিজাব পরে ক্লাসে যেতে ছাত্রীদের অনুমতি দেওয়ার দাবিও তিনি তুলেছেন।

হিজাব মাথা ঢাকতে, মস্তিস্ক নয়! কর্নাটকের শিক্ষামন্ত্রীর কাছে সাংবিধানিক অধিকার রক্ষার দাবি এক ছাত্রীর

ওই আবেদনকারী বলেছেন, তারা শুধুমাত্র সাংবিধানিক অধিকাররক্ষার কথাই বলেছেন, সেটা অপরাধ কিছু নয়। শিক্ষামন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন কে বলেছেন, হিজাব পরে থাকার সময়ে ছাত্রীরা পড়ায় মনোনিবেশ করে না। যদিও মন্ত্রী বিসি নাগেশ এর সরাসরি কোনও উত্তর দেননি, কেননা বিষয়টি আদালতের বিচারাধীন। তবে তিনি পাল্টা প্রশ্ন করেন, কীভাবে হাইকোর্টের সামনে ছাত্রীরা আবেদন করতে পারে। এব্যাপারে বেশ কিছু সংগঠনের দিকে ইঙ্গিত করেছেন তিনি।
যদিও আবেদনকারী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কিংবা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার মতো ইসলামিক সংগঠনের জড়িত থাকার কথা উড়িয়ে দিয়েছেন।

এদিকে হিজাব পরা নিয়ে এক মুসলিম ছাত্রীর করা মামলার প্রেক্ষিতে এক সদস্যের বেঞ্চ বিষয়টি বিবেচনার জন্য বড় বেঞ্চের কাছে বিষয়টি পাঠিয়ে দিয়েছে। তাঁর দেওয়া আদেশে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত বলেছেন, বিতর্কিত বিষয়গুলির গুরুত্ব রয়েছে। সেই কারণে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে, তিনি এব্যাপারে বড় বেঞ্চের গঠন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
উদুপির যে কলেজ নিয়ে বিতর্ক সেই কলেজের এক ছাত্রীর আইনজীবী বিচারপতির কাছে আবেদন করেন, যাতে এই ছাত্রী হিজাব পরেই কলেজে ক্লাস করতে পারে।

এর আগে ৮ ফেব্রুয়ারি আদালতে এক আবেদনকারীর আইনজীবী ৫ ফেব্রুয়ারি সরকারের আদেশনামা নিয়ে প্রশ্ন তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+