শিলচর বিমানবন্দরে তৃণমূল সাংসদ-বিধায়কদের 'নিগ্রহ'! দেখুন ভিডিও
শিলচর বিমানবন্দর থেকে বাধা তৃণমূল প্রতিনিধিদলকে। আইনসভায় তৃণমূলের মহিলা সদস্যদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
শিলচর বিমানবন্দর থেকে বাধা তৃণমূল প্রতিনিধিদলকে। আইনসভায় তৃণমূলের মহিলা সদস্যদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। অসম পুলিশের মহিলা সদস্যরা এই নিগ্রহে যুক্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

জনপ্রতিনিধিদের বাগে আনতে চেষ্টা
সাংসদ-বিধায়কদের বাগে আনতে বলপ্রয়োগও বাদ যায়নি এদিন।
তৃণমূলের সাংসদ-বিধায়কদের 'নিগ্রহ'
পরিষ্কার দেখা যাচ্ছে মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুর ও অর্পিতা ঘোষকে টানা হেঁচড়া করছেন অসম পুলিশের মহিলা সদস্যরা।
বিমানবন্দরে নামার পর তৃণমূলের জনপ্রতিনিধিরা
অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণের তালিকা থেকে ৪০ লক্ষ বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে, নাগরিক কনভেনশনে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ, বিধায়করা।
বিমানবন্দরেই 'আটক' জনপ্রতিনিধিরা
তৃণমূলের সাংসদ-বিধায়ক-কিংবা মন্ত্রী- কাউকেই শিলচর বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications