বাংলায় আরও মেডিক্যাল কলেজ! সারা দেশে ১১৩ টির মধ্যে পশ্চিমবঙ্গে হতে চলেছে নতুন আটটি
সারা দেশে ১১৩ টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এই তালিকায় সব থেকে বেশি রয়েছে উত্তর প্রদেশে। তবে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
উত্তর প্রদেশে ২২ টি নতুন মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছে। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানকার ১৪ টি মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছে।

তালিকায় রয়েছে বাংলাও
রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং কেরলের যথাক্রেম ১২, ১১, ৮, ৭, ৭, ৫, ৫ ও ২ টি মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছে। গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে। একটি হল তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ এবং বারাসতে বারাসত সরকারি মেডিকেল কলেজ।
এছাড়াও তিনটি নতুন মেডিকেল কলেজ পেতে চলেছে উত্তরাখণ্ড। পাশাপাশি ওড়িশা ও গুজরাত দুটি করে, হরিয়ানা, দিল্লি, অসম, পঞ্জাব, সিকিম ও ত্রিপুরা একটি করে মেডিকেল কলেজ স্থাপন করার অনুমোদন পেয়েছে।
এমএআরবির অনুমতি জরুরি
গত ছয় জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের মেডিকেল অ্যাসেসমেন্ট ও রেটিং বোর্ড ১১৩ টি মেডিকেল কলেজকে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আইন অনুযায়ী. এব্যাপারে জমা দেওয়া আবেদনের জবাবে এমএআরবি লিখিতভাবে অনুমতি না দিলে কোনও মেডিকেল কলেজ স্থাপন করা যাবে না কিংবা নতুন মেডিকেল কোর্স চালু করা যাবে না।
মেডিকেল কলেজ স্থাপনে নয়া শর্ত
তবে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন মেডিকেল কলেজ স্থাপনে শর্তের কিছু পরিবর্তন করেছে। সেখানে বলা হয়েছে ৫০ টি আসন দিয়ে মেডিকেল কলেজ শুরু করা যেতে পারে। সেখানে একটি কার্যকরী হাসপাতাল এবং একটি ক্লিনিক্যাল বিভাগ থাকতে হবে। ওই হাসপাতালে শয্যা থাকতে হবে অন্তত ২০০ টি। তার মধ্যে কুড়িটি হতে হবে আইসিইউ। এনএমসির লক্ষ্য হল দেশের প্রতিটি রাজ্যে মেডিকেল কলেজ স্থাপন।
বেড়েছে আসন সংখ্যাও
এই মুহূর্তে সারা দেশে ৭০৬ টি মেডিকেল কলেজ রয়েছে। আরও ১১৩ টির অনুমোদনের পরে সংখ্যাটা ৮০০ পার করে গিয়েছে। এর মধ্যে মাত্র ৫০ টি সরকারি মেডিকেল কলেজ, বাকিগুলি বেসরকারি মেডিকেল কলেজ।
এমবিবিএসে বেড়েছ আসন সংখ্যা। ২০১৩-১৪ সালে যেখানে আসন সংখ্যা ছিল ৫১, ৩৪৮ টি, সেখানে ২০২৩-২৪ -এ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১,০৮, ৯৯০ টি। স্নাতকোত্তরে আসন সংখ্যা ২০১৩-১৪-তে ৩১,১৮৫ থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪-এ ৬৮,০৭৩-তে পৌঁছে গিয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications