'বাংলায় বদলের হাওয়া বইছে, আটকাতে পারবেন না মমতা' দিল্লি থেকে বার্তা বিজেপির

বাংলায় বদলের হাওয়া বইছে। তা আটকানোর চেষ্টা করেও পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় বিজেপির যাত্রা করতে দেওয়া হচ্ছে না। সভা করতে বাধা দেওয়া হচ্ছে। তবে এভাবে বাংলায় বিজেপিকে আটকানো যাবে না। বাংলায় বদলের হাওয়া বইছে। তা আটকানোর চেষ্টা করেও পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদি চেষ্টা করেন তাহলে বাংলার মানুষ আরও প্রতিবাদী হয়ে উঠবে। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।

বাংলায় বদলের হাওয়া বইছে, আটকাতে পারবেন না মমতা আওয়াজ উঠল দিল্লি থেকে

তিনি বলেন, বাংলায় অমিত শাহের সভা করা নিয়ে রাজ্য সরকার বাধা দিয়েছে। হেলিকপ্টার অবতরণ নিয়েও বাধা দিয়েছে। বাংলায় বিজেপি নেতাদের হেনস্থা করা হচ্ছে। সভা যেতে দেওয়া হচ্ছে না। গাড়ি অনেক দূরে আটকানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সিপিএমের সঙ্গে লড়াই করে ক্ষমতায় এসেছেন। তবে বিজেপির সঙ্গে লড়তে ভয় পাচ্ছেন কেন?

এসব না করে কখনও অনুমতি দিচ্ছেন না যাত্রার, কখনও হেলিকপ্টার ল্যান্ড করতে দিচ্ছেন না। এসব কেন করছেন? রবিশঙ্কর প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে বলেছেন, 'বাংলায় পরিবর্তনের হাওয়া চলছে। তা প্রশাসনকে দিয়ে আটকাবেন না। তাহলে মানুষ আরও ক্ষেপে যাবে।'

এদিন সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ ইভিএম হ্যাক নিয়েও মুখ খোলেন। কংগ্রেস দল এমন অভিযোগ করে দেশের গণতন্ত্রকে বিপদে ফেলার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। কংগ্রেস জিতলে বা অ্য দল জিতলে ইভিএম নিয়ে কোনও কথা বলা হয় না। অথচ বিজেপি জিতলে প্রশ্ন তোলা হচ্ছে। গোটাটাই কংগ্রেসের পরিকল্পনায় চলছে। আসলে কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে নিজেদের হার হবে বলে বুঝতে পেরে গিয়েছে। আর তাই এভাবে নানা মিথ্যা রটনার আশ্রয় নিচ্ছে বলে কেন্দ্রীয় আইনমন্ত্রী অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+