চিন-পাক 'ষড়যন্ত্রে' কাশ্মীরকে যুক্ত করতে চাইছেন মেহবুবা! পিডিপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক
দেশের সংবিধানের মধ্যে থেকেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে গুপকার জোট। জানিয়েছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতি। পাশাপাশি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলা কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন।

কৃষি আইন নিয়ে সরব মেহবুবা
তিনি বলেছেন, সরকার কৃষি আইন নিয়ে এসেছিল। কিন্তু কৃষকরা শীতকালে এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন। যদি কৃষকরা এই আইন না মানেন তবে তা কি তাঁদের জন্য উপকারী হতে পারে? আপনি যদি এমন আইন নিয়ে থাকেন যা মানুষের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে আপনি দেশের সংবিধানকে অসম্মান করছেন।

চিন-পাকিস্তান ইকোনমিক করিডরে যুক্ত করা উচিত কাশ্মীরকে
এদিকে এদিন মেহবুবা মুফতি বলেন যে তিনি মনে করেন চিন-পাকিস্তান ইকোনমিক করিডরে যুক্ত করা উচিত কাশ্মীরকে। এর মাধ্যমে নাকি ভারত-পাক শান্তি স্থাপিত হবে। বহু কূটনৈতিক বিশেষজ্ঞেরই মত, ভারতের বিরুদ্ধে তৈরি হচ্ছে একটি বৃহত্তর ষড়যন্ত্র। নতুন এই ষড়যন্ত্রের পোশাকি নাম চিন পাকিস্তান ইকোনমিক করিডর। এটি তৈরি করতে খরচ করা হচ্ছে প্রায় ৭০ বিলিয়ন ডলার।

বিতর্ক উস্কে দিয়েছেন মেহবুবা
এই করিডর রক্ষা করতে পাক অধিকৃত কাশ্মীরের ভারত পাক সীমান্ত বরাবর দুই দেশ একত্রিত ভাবে ২৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। পাক সেনা বাহিনীকে আধুনিক সমরাস্ত্র দিয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে চিন। এবং এহেন ষড়যন্ত্রমূক প্রকল্পে কাশ্মীরকে যুক্তি করার দাবি জানিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন মেহবুবা।

কেন্দ্র সংবিধানকে অসম্মান করছে
এছাড়া জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র সংবিধানকে অসম্মান করছে বলে অভিযোগও করেছেন তিনি। বলেছেন, 'কাশ্মীরের মূলধারার রাজনৈতিক দলগুলি দেশের সংবিধানের মধ্যে থেকে বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্য অর্জনে কাজ করছে। ন্যাশনাল কনফারেন্স স্বায়ত্ত্বশাসন নিয়ে কথা বলে । এটি সংবিধানের মধ্যে রয়েছে। আমরা (পিডিপি) স্বশাসন, উন্মুক্ত সীমানা, সমঝোতার কথা বলি। বন্দুকের ব্যারেল দিয়ে আপনি আর কতক্ষণ শান্তি বজায় রাখতে পারবেন?'

আমরা সাদা পতাকা বাড়াতে চাই না
পিডিপি সভাপতি আরও বলেন, 'কাশ্মীর ইস্যুর সমাধান বাবা মুফতি মহম্মদ সঈদের হৃদয়ের কাছাকাছি ছিল। এমনকী মৃত্যু শয্যা থেকে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মোদিজি লাহোর চলে গেছেন কি না। তিনি বলেছিলেন, এখন কোন উপায়ে সমাধান খুঁজে পাওয়া যাবে।' তিনি আরও যোগ করেন, 'আমরা শান্তি চাই। তবে আমরা সাদা পতাকা বাড়াতে চাই না।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications