সর্দাররা এখন খালিস্তানি, কাশ্মীরিরা পাকিস্তানি, কেবল মাত্র বিজেপিই হিন্দু, মোদী-শাহকে নিশানা মুফতির
সর্দাররা এখন খালিস্তানি, কাশ্মীিররা পাকিস্তানি, কেবল মাত্র বিজেপিই হিন্দু, মোদী-শাহকে নিশানা মুফতির
ফের কাশ্মীর ইস্যুতে কেন্দ্রকে নিশানা করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এবার সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদের রাজনীতির অভিযোগ করেছেন িতনি। পিডিপি নেত্রী বলেছেন শিখরা এখন খালিস্তানি আর কাশ্মীরিরা পাকিস্তানি। একমাত্র বিজেপিই দেশে হিন্দু। মোদী সরকার কাশ্মীরে হিন্দু-মুসলিমের মধ্যে ফাটল চওড়া করছে। একই সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করেছেন তিনি।

মোদীকে নিশানা মুফতির
ফের কেন্দ্রকে নিশানা করলেন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। তিনি মোদী-শাহকে তীব্র আক্রমণ করে বলেছেন কাশ্মীরকে গিনিপিগের মতো ব্যবহার করছে মোদী সরকার। নানারকম পরীক্ষা-নিরীক্ষার জায়গায় পরিণত করা হয়েছে কাশ্মীরকে। নেহরু, অটল বিহারী বাজপেয়ীর মতো নেতারা কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখতেন। কাশ্নীর নিয়ে তাঁদের একটা ভিশন ছিল কিন্তু সেসব একেবারে ধুলিসাৎ করে দিয়েছে মোদী সরকার। ধর্মের নামে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। কাশ্মীরে হিন্দু-মুসলিমের মধ্যে ভেদাভেদ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। মোদী সরকারের কাছে শিখরা খালিস্তানি আর কাশ্মীরার পাকিস্তানি।

কাশ্মীরকে ধ্বংস করছে কেন্দ্র
মুফতি অভিযোগ করেছেন কাশ্মীরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মোদী সরকার। ভোেটর জন্য কাশ্মীরে তালিবান, আফগািনস্তান আর পাকিস্তানকে হাতিয়ার করে উস্কানি দিচ্ছে বিজেপি। তালিবান, আফগানিস্তান নিয়ে গলা চড়াচ্ছে বিজেপি কিন্তু একবারও কৃষকদের কথা ভাবছে না। কাশ্মীরের কর্মসংস্থানের কথা ভাবছে না। শহিদদের নামে স্কুলের নাম বদল করা হচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না যুব প্রজন্ম। কাশ্মীরের মানুষকে ভুল পথে চালনা করতে চাইছে বিজেপি।

দেশবাসীর নজর ঘোরাচ্ছে বিজেপি
মেহবুবা মুফতি অভিযোগ করেছেন তালিবান সন্ত্রাস বাদের কথা বলে দেশের মানুষের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কৃষক আন্দোলন , মুদ্রাস্ফীতির মত দেশের মূল সমস্যা গুলি থেকে দেশবাসীর নজর ঘোরাতেই আফগানিস্তান আর তালিবান নিয়ে বেশি কথা বলছে মোদী সরকার। গোটা দেশে হিন্দুরা বিপন্ন বলে প্রচার করছে মোদী। অথচ গোটা দেশে বিজেপি শাসনে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে।

অনড় মুফতি
কাশ্মীরে যতদিন না পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন কিছুতেই কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। অথচ কয়েক বছর আগে এই বিজেপির সঙ্গে জোট গড়েই কাশ্মীরে সরকার গড়েছিলেন তিনি। ৩৭০ ধারা বাতিলের পর মুফতিকে সবচেয়ে বেশি সময় ধরে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications