Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pawar versus Pawar in Maharashtra: ভাইপো অজিতের কাছে হার মানতে হল শরদকে! কার দিকে ক’জন বিধায়ক

মহারাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয়েছে এনসিপিতে। পাওয়ার বনাম পাওয়ার যুদ্ধে কাকাকে হারিয়ে অ্যাডভান্টেজ নিয়ে নিলেন অজিত। তবে অজিত পাওয়ার ৪৩ জনের সমর্থনের দাবি করলেও, তিনি সেই সংখ্যা অর্জন করতে পারেননি। সেই দিক দিয়ে শরদ পাওয়ার পাল্টা ধাক্কা দিয়েছেন ভাইপো অজিতক।

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপিতে যে বিদ্রোহ দেখা দিয়েছে অজিত পাওয়ারের নেতৃত্বে, সেখানে ২৯ জনের সমর্থন আদায় করতে সম্ভবপর হয়েছেন তিনি। ১৩ বিধায়ক রয়েছেন শরদ পাওয়ারের পক্ষে। কিন্তু ৫৩ জন এনসিপি বিধায়কের মধ্যে ১১ জনের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

ajit power

কার নেতৃত্বে আস্থা এনসিপি বিধায়কদের-তা নিয়েই যুযুধান দুই পক্ষ এদিন সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল। দু-পক্ষই বৈঠক ডেকেছিল। কিন্তু দেখা যাচ্ছে অজিত পাওয়ারের জাকে সাড়া গিয়ে বেশি বিধায়ক গিয়েছেন। অপেক্ষাকৃত কম বিধায়ক সাড়া দিয়েছেমন শরদের ডাকে। আবার অনেকে অনুপস্থিত থেকেছেন।

মহারাষ্ট্রে এনসিপির বিধায়ক সংখ্যা ৫৩। তারা তিনটি ধারায় বিভক্ত হয়েছে। অজিত পাওয়ার দাবি করেছিলেন এনসিপির পরিষদীয় টিমের প্রায় সবাই তাঁর সঙ্গে রয়েছে। পরে অজিত পাওয়ার গোষ্ঠীর তরফে দাবি করা হয় ৪৩ জন তাঁর সঙ্গে আছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ২৯ জন রয়েছেন অজিত পাওয়ারের সমর্থনে।

উপ-মুখ্যমন্ত্রী হিসাবে মহারাষ্ট্র সরকারে যোগদানকারী অজিত পাওয়ারের নেতৃত্বে বিচ্ছিন্ন এনসিপি গোষ্ঠী মুম্বইয়ের বান্দ্রায় একটি সভা করছে। আর মুম্বইয়ের নরিমান পয়েন্টে শরদ পাওয়ার গ্রুপের সভা চলছে। অজিত পাওয়ার ৪৩ জনের মধ্যে ২৯ জনকে তাঁদের সভায় আনতে সক্ষম হয়েছেন। আর শারদ পাওয়ার আনতে পেরেছেন ১৩ জনকে।

শরদ পাওয়ারের সঙ্গে থাকা ১৩ জমন বিধায়কের মধ্যে রয়েছেন অনিল দেশমুখ, রোহিত পাওয়ার, রাজেন্দ্র শিংনে, অশোক পাওয়ার, কিরণ লহমতে, প্রাজকতা তানপুরে, বালাসাহেব পাতিল, জিতেন্দ্র আওহাদ, চেতন বিঠল টুপে, জয়ন্ত পাটিল, রাজেশ টোপে, সন্দীপ ক্ষীরসাগর ও দেবেন্দ্র ভূয়ার।

মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে ১১ জন বিধায়ক কোনো সভায় উপস্থিত থাকলেন না। দুই শিবিরই শরদ পাওয়ারের ছবি ব্যবহার করেছিল। যদিও শরদ পাওয়ার সাফ জানিয়ে দিয়েছিলেন, যাঁরা আমাকে সমর্থন না করে অজিতের দিকে যাচ্ছেন, তাঁরা যেন আমার ছবি ব্যবহার না করেন। অজিত পাওয়ার জানিয়েছিলেন, শরদ পাওয়ারকে শ্রদ্ধা করো, কিন্তু সমর্থন কোরো না।

এদিকে, এনসিপির দলীয় নাম ও প্রতীকের লড়াই শীঘ্রই নির্বাচন কমিশনে দরজায় পৌঁছবে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি দলটি আজ গুরুত্বপূর্ণ বৈঠকের পরে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার কথা ভাবছে। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি নির্বাচনী সংস্থার কাছে একটি ক্যাভিয়েট দাখিল করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+