Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pawar-Play in Maharashtra: এনসিপি-তে কাকা বনাম ভাইপোর লড়াইয়ে বরখাস্ত বিদ্রোহীরা

মহারাষ্ট্রের এনসিপিতে শুরু হয়েছে পাওয়ার প্লে। কাকা-ভাইপোর লড়াইয়ে এনসিপি থেকে সরিয়ে দেওয়া হল সাসংদ প্রফুল্ল প্যাটেল ও সুনীল তাটকারেকে। দলবিরোধী কার্যকলাপের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সোমবার টুইট করে এই বার্তা দিয়েছেন তিনি।

রবিবার অজিত পাওয়ারের হঠাৎ শিবির বদলে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপিতে বিদ্রোহ শুরু হয়। অজিত পাওয়ার দাবি করেন তাঁর সঙ্গে প্রায় সিংহভাব এনসিপি বিধায়করা রয়েছেন। এমনকী অজিত পাওয়ারের সঙ্গে শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রফুল্ল প্যাটেল ও সুনীল তাটকারেও।

ajit pawar

গোপনে বিজেপি শিবিরের দিকে ঢলে পড়ার চক্রান্ত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধেও কড়া অবস্থান নেন শরদ পাওয়ার। এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, তাঁদের এই গোপন আঁতাত দলের কাছে খুবই বেদনাদায়ক। সেই কারণেই তাঁদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটি টুইটে শরদ পাওয়ার বলেছেন, দলবিরোধী কার্যকলাপের জন্য দুজনকে এনসিপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রফুল্ল প্যাটেল ও সুনীল তাটকরে রবিবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শরদ পাওয়ারের ভাইপো তথা বিদ্রোহী অজিত পাওয়ারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দলের তিন নেতা নরেন্দ্র রাঠোড়, বিজয় দেশমুখ এবং শিবাজিরাও গারজে-কে বরখাস্ত করেন শরদ পাওয়ার।

রবিবার এনসিপিতে বিদ্রোহ ঘোষণা করে মহারাষ্ট্র সরকারে যোগ দেন অজিত পাওয়ার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তিনি জানান, দলের অধিকাংশ নেতা তাঁর সঙ্গে রয়েছেন। এরপর তিনি সাংসদ তথা এনসিপির কার্যনির্বাহী সভাপতিকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন।

ajit pawar

অজিত পাওয়ার শুধু এই দাবি করেই ক্ষান্ত হননি যে, পুরো এনসিপি দল তাঁর সঙ্গে রয়েছে। তিনি এমন কথাও বলেছেন যে, এনসিপি পার্টির নাম ও প্রতীক আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যবহার করব। কারণ দল আমাদের সঙ্গে আছে, অধিকাংশ বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। এরপরই কড়া অবস্থান নেওয়া হয় শরদ পাওয়ারের পক্ষ থেকে।

শরদ পাওয়ারের সাফ জানিয়ে দেন, তিনি ভাইপোর এই পদক্ষেপে গভীরভাবে অপমানিত এবং মর্মাহত। তিনি যে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠা করেছেন এবং লালন-পালন করেছেন। সেই পার্টির নেতারা যে এভাবে বিদ্রোহ করবে, তা ভাবিনি। তবে সত্য শীঘ্রই বেরিয়ে আসবে।

ajit pawar

শরদ পাওয়ার এরপর সোমবার দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত নেতারা অজিত পাওয়ারের পথ গ্রহণের অনুষ্ঠানে গিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। কড়া ব্যবস্থা নিতেই পাঁচ নেতাকে বরখাস্ত করা হয় দল থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+