Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parliament Winter Session 2023: ধনখড়কে নিয়ে অঙ্গভঙ্গি কল্যাণের, ভিডিও করলেন রাহুল, তুঙ্গে শাসক-বিরোধী তরজা

সংসদের শীতকালীন অধিবেশনে তুঙ্গে শাসক বিরোধী তরজা। সংসদ ভবনের বাইরে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে অঙ্গভঙ্গি করে রসিকতা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেই অঙ্গভঙ্গি আবার ভিডিও করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই তুমুল তরজা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকী ঝনখড় নিজেও প্রতিক্রিয়া দিয়েছেন এই নিয়ে। তিনি বলেছেন, সব জায়গার একটা মর্যাদা রয়েছে বিরোধীরা সেটা ভুলে গিয়েছেন। নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ধনখড় বলেছেন, শুভ বুদ্ধির উদয় হোক।

Parliament Winter Session 2023

কার্যত বিরোধী শূন্য হয়ে গিয়েছে সংসদ ভবন। গতকাল থেকে লাগাতার একের পর এক বিরোদী দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। দুদিেন মোট ১৪২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তারমধ্যে শুধু লোক সভার ৯২ জন সাংসদ রয়েছে। গতকালের ঘটনার প্রতিবাদে যখন সংসদ ভবনে বিক্ষোভ চলছে ঠিক তখনই লোকসভার আরও ৪২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।

মোদী সরকার কেন্দ্রের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনা নজির বিহীন এবং ঐতিহাস তৈরি করেছে বলে দাবি করেছেন তাঁরা। এরই প্রতিবাদে সংসদ ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সাংসদরা। সেখানেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রসিকতা করে ধনখড়কে নকল করেন।

সংসদ চত্ত্বরে দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের রসিকতাও নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য এই সাসপেন্ডের ঘটনায় বিরোধীদের জোটবদ্ধ ভাবে দেখা গিয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠকের আগে সেটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কল্যাণের এই অঙ্গভঙ্গিতে বাধা দেওয়া তো দূরের কথা বিরোধী দলের সাংসদরা এই নিয়ে জমিয়ে রসিকতা করেছেন।

অন্যান্য বিরোধী দলের সাংসদরা এই নিয়ে তুমুল হাসাহাসি করেছেন।প্রসঙ্গত উল্লেখ্য জগদীপ ধনখড় একটা সময়ে পশ্চিমবঙ্গের সাংসদ ছিলেন। এবং সেসময় মমতা সরকারের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছিল রাজভবনের। সেই বিরোধের ধারা এখনও বজায় থাকলেও ধনখড়ের জমানার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন শাসক দলের বিরুদ্ধে সরাসরি শাহের কাছে একাধিকবার নালিশ ঠুকেছেন। প্রকাশ্যে রাজ্য সরকারের বিরোধিতায় সরব হয়েছেন।

অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতারা যে একেবারেই ধনখড়কে দেখতে পারেন না সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ধনখড়কে যখন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত করে মোদী সরকার সেসময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল রাজ্যপাল হিসেবে ধনখড় যেভাবে মমতা সরকারের বিরোধিতা করেছে তার পুরস্কার হিসেবেই এই পদ মোদী সরকার তাঁকে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+