Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parliament Security Breach: লোকসভার ঘটনার পরে স্মোকক্যানের দখল নিয়ে লড়াই সাংবাদিকদের মধ্যে, ভাইরাল ভিডিও

Parliament Security Breach: ঘটনা ঘটেছে সংসদ ভবনের মধ্যে। দুই ব্যক্তি লোকসভার দর্শকাসন থেকে লাফ দিয়ে স্মোকক্যান থেকে রঙিন ধোঁয়া ছড়ায়। তারপর তাদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। কেন এবং কীভাবে ঘটল এই ঘটনা, তা নিয়ে তদন্ত চলার সময় স্মোক ক্যানের দখল দারি নিয়ে বাধল সেখানে থাকা সাংবাদিকদের মধ্যে।

সাংবাদিকরা একে অপরের থেকে স্মোক ক্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। যা কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিকরা স্মোক ক্যানের দখল নিয়ে আক্রমণাত্মকভাবে একে অপরকে চেপে ধরছে এবং ধাক্কা মারছে।

স্মোকক্যানের দখল নিয়ে লড়াই সাংবাদিকদের মধ্যে

এমনন কী একজন সাংসদ যখন স্মোক ক্যান ধরে যখন সংসদ ভবনে বুধবারের পুরো ঘটনা ব্যাখ্যা করছেন, সেই সময় এক মহিলা-সহ দুই সাংবাদিককে দেখা যাচ্ছে সেই স্মোকক্যান-সহ মাইক ছিনিয়ে নিতে। এই ঘটনাও রেকর্ড হয়েছে।

খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের এই লড়াই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছে। অনেকেই পুরো ঘটনা নিয়ে উপহাস করেছেন। এই ঘটনা সেখানে থাকা সাংবাদিকদের বিড়ম্বনা বেশি বাড়িয়েছে, কারণ পুর ঘটনাই লাইভ সম্প্রচারিত হয়েছে।

দুপুর একটা নাগাদ লোকসভায় আগন্তুকদের হামলার পরে স্মোকক্যান নিয়ে লড়াইয়ের ঘটনাটি ঘটে। এদিন ঘটনা, সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

এদিন শীতকালীন অধিবেশন চলার সময় লোকসভার দর্শকাসন থেকে দুইজন ঝাঁপিয়ে পড়ে হাউসের মধ্যে। তারপর স্মোক ক্যান থেকে রঙিন ধোঁয়া ছড়ায়। সেই লোকসভার নিরাপত্তারক্ষী এবং লোকসভায় সদস্যরা ওইদুজনকে ধরে ফেলেন। তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আগন্তুকরা হাউসের বাইরে স্লোগানও দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+