Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

R&AW: পাকিস্তান বিশেষজ্ঞ পরাগ জৈন হলেন নতুন র প্রধান, সীমান্ত সুরক্ষায় বিশেষ নজর মোদী সরকারের

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পরাগ জৈনকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত করেছে। র-এর নতুন প্রধান ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার।

পরাগ জৈন বর্তমান প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। তাঁর কার্যকালের মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে। জৈন ১ থেকে কার্যভার গ্রহণ করবেন এবং আগামী দুই বছর দায়িত্ব সামলাবেন।

পরাগ জৈন বর্তমানে র-এর দ্বিতীয় সিনিয়র আধিকারিক। বর্তমান প্রধান রবি সিনহার পরেই তাঁর স্থান রয়েছে। বর্তমানে পরাগ জৈন অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার (এআরসি)-এর প্রধান। এআরসি র-এর আকাশ পথে নজরদারি এবং তথ্যানুসন্ধানকারী শাখা হিসাবে কাজ করে।

দুই দশকের বেশি সময় ধরে গোয়েন্দা সংস্থায় কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ জৈন এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এর মধ্যে পাকিস্তান ডেস্কের নেতৃত্ব এবং জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার সময় গুরুত্বপূর্ণ অপারেশনগুলির দায়িত্ব সামলানো অন্যতম উল্লেখযোগ্য।

কেরিয়ারের শুরুর দিকে, পরাগ জৈন পঞ্জাবের সন্ত্রাস দমন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অস্থিরতার চরম সময়ে তিনি বিভিন্ন জেলায় সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি শ্রীলঙ্কা ও কানাডার ভারতীয় মিশনে দায়িত্ব সামলেছেন। সেখানে তিনি খালিস্তানি জঙ্গি নেটওয়ার্কগুলির উপর নজর রাখতেন এবং রিপোর্ট করতেন।

পরাগ জৈন একজন অভিজ্ঞ গোয়েন্দা অফিসার। জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা বিষয়ক বিভিন্ন সংবেদনশীল পদে তিনি কাজ করেছেন। ভারতের আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা যেভাবে বেড়েছে, এমন সময়ে তাঁর র-এর প্রধান পদে উন্নীত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+